এক্সপ্লোর

CAA Update: পঞ্চম দফার ভোটের আগে CAA-র আওতায় ১৪ জনকে নাগরিকত্ব কেন্দ্রের

Union home Ministry : আইন আসার প্রায় সাড়ে চার বছর পর প্রথম দফায় এই ১৪ জনকে নাগরিকত্ব দেওয়া হল

নয়াদিল্লি : চলছে লোকসভা ভোট। চার দফা শেষ হয়ে গেছে। আগামী ২০ মে রয়েছে পঞ্চম দফার ভোট। তার আগে ১৪ জনকে নাগরিকত্ব দিল কেন্দ্র।  Citizenship Amendment Act বা CAA-র আওতায় তাঁদের নাগরিকত্ব দেওয়া হল। বিতর্কিত এই আইন আসার প্রায় সাড়ে চার বছর পর প্রথম দফায় এই ১৪ জনকে নাগরিকত্ব দেওয়া হল। এমনই জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

প্রথম দফায় আবেদনকারীদের হাতে এদিন নাগরিকত্বের সংশাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। চলতি বছরে ১১ মার্চ নাগরিকত্ব (সংশোধনী) আইনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। গত দুই মাসে একাধিক আবেদনপত্র পেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিশ্চান ধর্মের মানুষজন আবেদন জানান। তাঁরা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের। এঁরা ধর্মের ভিত্তিতে নিপীড়নের কারণে বা এই ধরনের নিপীড়নের ভয়ে ভারতে প্রবেশ করেছিলেন।  

২০১৯ সালে ডিসেম্বর মাসে CAA আইন পাস হয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারতের নাগরিকদের অধিকার কোনওভাবে যদি বঞ্চিত করা হয় তাহলে তিনি এর বিরোধিতা করবেন। এনিয়ে লোকসভা ভোটের ময়দানেও রয়েছে উত্তেজনা। দিনকয়েক ধরে একের পর এক সভায় এই ইস্যুতে তৃণমূল নেত্রীকে নিশানা করে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা সুর চড়াচ্ছেন মমতাও। 

CAA কী ?

CAA অর্থাৎ, Citizenship Amendment Act। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে সংশোধন করে, ২০১৯ সালে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে CAA  ( The Citizenship (Amendment) Act, 2019 ) পাস করিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের পর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্যই CAA ( Hindu, Sikh, Buddhist, Jain, Parsi, or Christian communities from Afghanistan, Bangladesh, or Pakistan )। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নাগরিকত্ব (সংশোধনী) নিয়ম, ২০২৪ অনুসারে কোনও ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। মোদি সরকারের আনা এই সংশোধনী আইন অনুযায়ী, হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন, ও খ্রিষ্টানরা যাঁরা ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে আশ্রয় চেয়েছিলেন এবং ভারতে ৫ বছর বাস করলেই তাঁরা এ দেশে নাগরিকত্বের জন্য আবেদনের যোগ্য হবেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget