এক্সপ্লোর

সিএএ ও কাশ্মীর, দুই-ই ভারতের অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রপতির ভারত সফরের আগে মন্তব্য ব্রাজিলের

ব্রাজিলের রাষ্ট্রপতি জেয়ার বলসনারো প্রথমবার ভারত সফরে আসছেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে। তার ঠিক আগেই সিএএ ও কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ব্রাজিল।

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রথম থেকেই কড়া বার্তা দিয়েছে পাকিস্তান। জম্মু-কাশ্মী নিয়ে হালে ট্রাম্পের মধ্যস্থতাও চেয়ে এসেছেন ইমরান। বারবার বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে এই নিয়ে কথা বলতে চেয়েছেন তিনি। সিএএ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাও বলেছেন, এই আইনের খুব একটা প্রয়োজনীয়তা ছিল না বলেই মনে করেন তিনি। বছরের শুরুতে প্রাক্তন বিদেশসচিব শিবশঙ্কর মেনন বলেন 'সংশোধিত নাগরিকত্ব আইন আসলে ভারতের ‘আত্মঘাতী গোল’'। সেই সঙ্গে তিনি আরও বলেন, এই আইন দেশকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করবে। সিএএ-বিরোধী আন্দোলনে এখনও উত্তপ্ত ভারতের বিভিন্ন রাজ্য। এই পরিস্থিতে ব্রাজিল জানাল, সিএএ ও জম্মু-কাশ্মীর একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই নিয়ে তাদের কিছু বলার নেই। ব্রাজিলের রাষ্ট্রপতি জেয়ার বলসনারো প্রথমবার ভারত সফরে আসছেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে। তার ঠিক আগেই সিএএ ও কাশ্মীর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ব্রাজিল। সে-দেশের রাষ্ট্রদূত অ্যান্ড্রে আরানহা জানিয়েছেন, ব্রজিলের রাষ্ট্রপতির ভারত সফরে বিভিন্ন বিষয়ে ১৫টি চুক্তি সাক্ষরিত হবে। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ভারত গণতান্ত্রিক দেশ। এদেশের সমাজ খুবই খোলামেলা। এখানে এইরকম বিষয়ে আলোচনা করে সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায়। শুক্রবার ৪ দিনের ভারত সফরে আসবেন ব্রাজিলের রাষ্ট্রপতি। কথা বলবেন প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি কোবিন্দের সঙ্গে। দ্বিপাক্ষিক আলোচনার নজর থাকবে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উপর। এখন অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলছে দুই দেশই। বলসনারোর সঙ্গে ভারতে আসছেন, সে-দেশের সাত মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকরা।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget