এক্সপ্লোর

বউবাজারে ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন বাড়ি, মৃত ২

কলকাতা: ক’দিন ধরে রাজ্যজুড়ে বৃষ্টির ধারাপাত। বিপদে অসংখ্য মানুষ। আর এই দুর্যোগের মধ্যেই কলকাতায় ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ! মৃত্যু হল দু’জনের! তালতলা থানা এলাকার ১০ নম্বর ইন্ডিয়ান মিরর স্ট্রিট। ৩ তলা এই বাড়িটির বয়স একশো বছরেরও বেশি। ৮-১০টি পরিবারের পাশাপাশি বাড়ির নিচতলায় রয়েছে বেসরকারি সংস্থার অফিস। স্থানীয়দের দাবি, সোমবার সকালে যখন বৃষ্টি হচ্ছিল, তখন থেকেই নড়ছিল বাড়িটি! বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটে যায় দুর্ঘটনা! আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির পিছন দিকের একটি অংশ! বাড়ি নড়ায় আতঙ্কিত হয়ে, অনেকেই বাড়ি থেকে আগেই বেরিয়ে চলে এসেছিলেন। কিন্তু তখনও রয়ে গিয়েছিলেন কয়েকজন। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের বের করে আনে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু তখনও চিন্তামুক্ত হতে পারেননি স্থানীয়রা। তাঁরা বলাবলি করছিলেন, আরও অনেকে ভিতরে আটকে রয়েছে! বিকেলে ধ্বংসস্তূপের মধ্যে থেকে দু’জনকে উদ্ধার করে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করা হয়। স্থানীয় সূত্রে খবর, বছর আটত্রিশের হিমাদ্রী পাহাড়ি একটি বেসরকারি সংস্থায় হিসেবরক্ষকের কাজ করতেন। অপরজন হনসা সাউ, এই বাড়িরই বাসিন্দা। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিত সে। গোটা ঘটনায় দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে এলাকার মানুষ। স্থানীয়দের দাবি, এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে মির্জা গালিব স্ট্রিটে, দমকলের সদর দফতর থাকা সত্ত্বেও, ফোন পাওয়ার প্রায় এক ঘণ্টা পর গাড়ি আসে! খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র তথা দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এরকম জরাজীর্ণ বাড়ি ভেঙে আগে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এমনকি প্রাণ পর্যন্ত গিয়েছে। অনেকক্ষেত্রেই দেখা গিয়েছে, শরিকি বিবাদে থমকে থাকে বাড়ির মেরামতি। এই ছবিটা বদলাতে উদ্যোগী হয়েছে পুরসভা। বিপজ্জনক বাড়ির বিপদ থেকে রক্ষার জন্য, জুলাই থেকেই চালু হয়েছে নয়া প্রকল্প। এই প্রকল্প অনুযায়ী, প্রথমে বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের নোটিস পাঠানো হবে। মেরামতির জন্য তাঁদের নির্দিষ্ট সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে বাসিন্দারা মেরামতি করতে না পারলে, দায়িত্ব দেওয়া হবে ডেভলপারকে। তিনিই বিপজ্জনক অংশ ভেঙে দিয়ে নতুন করে নির্মাণ করবেন। এতে অবশ্য ওই বাড়ির বাসিন্দাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা। তালতলার দুর্ঘটনাগ্রস্ত বাড়িটির আশপাশে আরও বেশ কয়েকটি এরকম পুরনো বাড়ি রয়েছে। অনেক জায়গাতেই ঝুলছে পুরসভার বিপজ্জনক বোর্ড।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget