এক্সপ্লোর

বার্তায় ঠাঁই পেল না 'সিন্ডিকেট-তোলাবাজি', মমতাকে কটাক্ষ বিরোধীদের

কলকাতা: একুশের মঞ্চ থেকে সিন্ডিকেট এবং তোলাবাজি-- এই শব্দদুটি একবারও শোনা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। কিন্তু, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং তারপর থেকে একাধিক গ্রেফতারির ঘটনার পর সাধারণ মানুষের মনে আশা তৈরি হয়েছিল, সবচেয়ে বড় মঞ্চ থেকে নিশ্চয় এই দু’টি ইস্যুতে কড়া বার্তা দেবেন তৃণমূল নেত্রী। স্পষ্টই বুঝিয়ে দেবেন, সিন্ডিকেট-তোলাবাজির সঙ্গে যুক্ত থাকলে কড়া চাবুকের ব্যবস্থা করা হবে! কিন্তু, দীর্ঘ প্রায় পঞ্চাশ মিনিটের বর্ক্তৃতায় দিল্লি-ত্রিপুরা-গুজরাত সব কিছু ছুঁয়ে গেলেও, একটি বারের জন্যও রাজ্য রাজনীতিতে সবচেয়ে চর্চিত দু’টি শব্দ মুখে আনলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বললেন, যারা মন্ডা মিঠাইয়ের লোভে পা দেয়না, আমি তাদের সাপোর্ট করি। ব্যক্তি স্বার্থের উপর দলীয় স্বার্থ। দু’একজন খারাপ কাজ করে, দু’একজন ব্যক্তিস্বার্থ দেখে, আর বদনাম হয় দলের। বিরোধীদের পাল্টা কটাক্ষ, দু’একজন নয়, গোটা দলটাই খারাপ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, সিন্ডিকেট এবং তোলাবাজি-- এই ইস্যু নিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ২১-এর মঞ্চ থেকে সরাসরি বার্তা দিতেন, তাহলে তো তার কার্যকারিতা সবচেয়ে বেশি হত! দ্বিতীয় ইনিংসে তাঁর কাছ থেকে তো এটাই আশা করছে সাধারণ মানুষ। বিশেষ করে বিধানসভা ভোটে শহরাঞ্চলে কিছুটা ধাক্কা খাওয়ার পর এটাই তো ছিল তাদের উদ্দেশে বার্তা দেওয়ার সবচেয়ে আদর্শ মঞ্চ। অথচ, সরাসরি সেই পথে হাঁটলেন না তৃণমূল নেত্রী। ঘুরিয়ে বললেন,  মানুষের বিরুদ্ধে কাজ অ্যালাউ করব না। আইনশৃঙ্খলা কড়া হাতে রক্ষা করতে হবে। কিন্তু, এর আগে তো প্রথম ইনিংসে সরাসরি সিন্ডিকিটের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা। বলেছিলেন, সিন্ডিকেট করলে তৃণমূল করবেন না। কিন্তু, এবার একাই ডবল সেঞ্চুরির পরও চুপ রইলেন তৃণমূল নেত্রী।  শুধু তৃণমূলের মহাসচিবকে বলতে শোনা গেল, যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদের উদ্দেশ্যে বলচি, আদর্শচ্যুতদের দলে কোনও ঠাঁই নেই। তবে সরাসরি তৃণমূল নেত্রীকে হুঁশিয়ারি দিতে শোনা না গেলেও, দল চালানোর জন্য টাকা তোলার প্রশ্নে তিনি লক্ষ্মণরেখা বেঁধে দিলেন। বললেন, লোকের কাছ থেকে টাকা তুলে দল চালাব না। সদস্যপদের চাঁদায় দল চালাব। দলকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। এমন কাজ করুন যেন কেউ আপনাদের সরাতে না পারে। কিন্তু, বিরোধীদের দাবি, সিন্ডিকেট-তোলাবাজি ছাড়া যে দল চালানো যাবে না, তা ভাল করেই জানে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই সিন্ডিকেট-তোলাবাজি নিয়ে বেশি কড়া হলে, পাছে সংগঠন দুর্বল হয়ে পড়ে, তাই কি সরাসরি হুঁশিয়ারির পথে হাঁটলেন না তৃণমূল নেত্রী? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget