এক্সপ্লোর

তৃণমূলের গোষ্ঠীকোন্দলে অটোচালককে ‘মার’! প্রতিবাদে অটো বন্ধ চালকদের, ভোগান্তি যাত্রীদের

অটোচালকদের একাংশের দাবি রাসবিহারী এলাকায় প্রদীপ মণ্ডল নামে এক অটোচালককে মারধর করা হয় ৷ এরপরই রুটে অটো বন্ধ করে দেন চালকরা।

হিন্দোল দে, কলকাতা: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে অটোচালককে মারধরের অভিযোগ উঠল রাসবিহারীতে। যার প্রতিবাদে বালিগঞ্জ-আলিপুর জজ কোর্ট রুটে অটো চলাচল বন্ধ রইল দিনভর। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, এমন ঘটনার কথা তাদের জানা নেই।

অটো চালানো নিয়ে তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল...! তৃণমূল প্রভাবিত ইউনিয়নের অটোচালককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের অপর অংশের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল নেতা কুমার সাহার নিয়ন্ত্রণে রয়েছে এই অটো রুট। অভিযোগ, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুই গোষ্ঠীর কাজিয়ার জেরে বৃহস্পতিবার অটো চলাচল বন্ধ থাকল বালিগঞ্জ-আলিপুর জজ কোর্ট রুটে। তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোলের জেরে অটো বন্ধের অভিযোগ, অটোচালকের অভিযোগ মারধর করেছে অপর গোষ্ঠী, যাত্রীরা তাতে স্বভাবতই নাজেহাল ৷

এক অটোচালকের কথায়, ‘‘আমাদের এক অটোচালককে মারধর করছে ৷ কুমার শাহের লোকজন মেরেছে, আমরাও কুমার শাহের লোক ৷’’

অটোচালকদের একাংশের দাবি রাসবিহারী এলাকায় প্রদীপ মণ্ডল নামে এক অটোচালককে মারধর করা হয় ৷ এরপরই রুটে অটো বন্ধ করে দেন চালকরা।

বালিগঞ্জ-আলিপুর জজ কোর্টের দুটি রুটে দিন শতাধিক অটো চলে। অটো বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এক যাত্রীর কথায়, ‘‘কোর্টে যাব, আচমকা এসে দেখি অটো নেই, খুব সমস্যায় পড়েছি ৷ ’’

এই নিয়ে টালিগঞ্জ থানার দ্বারস্থ হন অটোচালকরা। যে নেতার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, সেই দক্ষিণ কলকাতার তৃণমূল নেতা কুমার সাহাকে বারবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এই বিষয়ে আইএনটিটিইউসির দক্ষিণ কলকাতার সভাপতি জানিয়েছেন, গন্ডগোলের কথা তিনি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget