এক্সপ্লোর

ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বাম অবস্থানে হাজির কংগ্রেস, থাকতে পারেন অধীরও

কলকাতা: ভোটের পরে লাগাতার সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এই অভিযোগ তুলে ধর্মতলায় বামেদের অবস্থান। সামিল হল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তাদের বার্তা, আগামী দিনেও অব্যাহত থাকবে ঐক্যবদ্ধ লড়াই। কাল অবস্থানে থাকবেন সূর্যকান্ত মিশ্র। যেতে পারেন অধীর চৌধুরীও। সন্ত্রাস ইস্যুতে কলকাতায় বামেদের অবস্থানে সামিল হল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার রাজ্যপালের কাছে একযোগে নালিশ জানাতে যান সূর্যকান্ত মিশ্র-অধীর চৌধুরী। জোটের দুই কাণ্ডারিই স্পষ্ট জানিয়ে দেন, ভোট মিটলেও বাম-কংগ্রেস জোট থাকবে। আগামী দিনেও লড়াই হবে কাঁধে কাঁধ মিলিয়ে। অধীর-সূর্যর সেই বার্তাই প্রতিফলিত হল বুধবার। কলকাতা জেলা বামফ্রন্টের অবস্থান মঞ্চে যোগ দিলেন আব্দুল মান্নান, কৃষ্ণা দেবনাথ, মনোজ চক্রবর্তী, ওমপ্রকাশ মিশ্ররা। সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন ফের তৃণমূলের সমালোচনা করে সিপিএম নেতৃত্ব। সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম মমতার শপথগ্রহণ অনুষ্ঠানকে কটাক্ষ করে বলেন, উনি রাস্তায় শপথ নিচ্ছেন। এরকম সন্ত্রাস চললে আমরাও আগামী ৫ বছর রাস্তায় থাকব। ভোটের ফলপ্রকাশের দিন বেসুরো গাইলেও, অবস্থান মঞ্চে জোটের পক্ষে জোরাল সওয়াল করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বলেন, সন্ত্রাস রুখতে হবে, মানুষের জোটকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাম নেতাদের সুরেই জোট এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন কংগ্রেস নেতারাও। প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, এরকম দুর্নীতিগ্রস্থ সরকার দেশে কোথাও নেই। আগামী দিনে জোটবদ্ধভাবে লড়াই করবে বাম-কংগ্রেস। সন্ত্রাস ইস্যুকে সামনে রেখে শপথ বয়কট করে আন্দোলনে নামার কথা জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যখন শপথ চলবে, তখন কলকাতায় ডিসি অফিস ঘেরাও হবে। জেলায় এসপি অফিস ও এসডিও অফিস ঘেরাও হবে। এদিকে, রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, তারা তাদের কেন্দ্রীয় নেতৃত্বকে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কটের কথা জানিয়ে দিয়েছে, এবার কেন্দ্রীয় নেতৃত্ব কী করবে, সেটা তাদের বিষয়। যদিও, তৃণমূল ইতিমধ্যেই দাবি করেছে, রাজ্যে কোনও সন্ত্রাসই নেই।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget