এক্সপ্লোর

মেডিক্যাল ইমারজেন্সি হলে ১৫ মিনিটেই মিলবে গাড়ি, লকডাউনে ক্যাব পরিষেবা বাম শ্রমিক সংগঠনের

ফোন করার ১৫ মিনিটেই হাজির হয়ে যাবে ক্যাব।

কলকাতা: গভীর রাতে প্রসব যন্ত্রণায় কাতর প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা হৃদরোগে আক্রান্ত ব্যক্তির মেডিক্যাল ইমারজেন্সি, এবার আপতকালীন পরিস্থিতিতে এক ফোনেই মিলবে গাড়ি। ফোন করার ১৫ মিনিটেই হাজির হয়ে যাবে ক্যাব। লকডাউনে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় ক্যাব পরিষেবা দিচ্ছে বাম শ্রমিক সংগঠন।

নবান্নকে জানিয়েই ৩০০টি গাড়ি নিয়ে এই রাতদিনের ক্যাব সার্ভিস চালু করেছে সিআইটিইউ। শ্রমিক নেতা সঞ্জীব বসু এবিপি আনন্দকে জানিয়েছেন, “২৭ তারিখ থেকে এই পরিষেবা চালু হয়েছে। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম, চারটি জোনে ভাগ করে এই পরিষেবা দেওয়া হচ্ছে।” তবে করোনার উপসর্গ রয়েছে এমন কোনও রোগীর জন্য এই ক্যাব পরিষেবা নয়। কিন্তু যদি কোনও রোগী সাহায্য চান, সেক্ষেত্রে সংগঠনের তরফেই অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, এমন অনেকেই ফোন করছেন, যাদের সেরকম কোনও মেডিক্যাল ইমারজেন্সি নেই। তাদের পরিষেবা দেওয়া হচ্ছে না। যদি পুলিশের অনুমতি থাকে সেক্ষেত্রে পরিষেবা দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন সঞ্জীব বসু।

এই পরিষেবায় যুক্ত হয়েছেন শহরাঞ্চলের বহু যুবক। বাগুইআটির বাসিন্দা অক্ষয় রায়চৌধুরী তাঁদের মধ্যে একজন। অক্ষয়ের সঙ্গে কথা বলে জানা গেল, লকডাউনে নাগরিক পরিষেবা পৌঁছে দিতেই তিনি এসেছেন। তাঁর কথায়, “লকডাউনে অনলাইন ক্যাব পরিষেবা পাওয়ার সব প্ল্যাটফর্মই বন্ধ। ওলা, উবর সহ আরও কিছু সংস্থা এখন ‘অফলাইন’। যার ফলে গাড়ি থাকলেও পরিষেবা পাওয়া যাচ্ছে না। এই সময়ে মেডিক্যাল ইমারজেন্সিতে শহরবাসীকে সাহায্য করতেই এগিয়ে এসেছি।” ক্যাব পরিষেবা পেতে ফোন করতে হবে ৮৯৬১২১৬৫১২, ৯৮৩৬৮০৮৬৮০, ৯৮৭৪৪০৪০৪০ এই নম্বরগুলোতে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget