এক্সপ্লোর

বুধবার হাইকোর্টে টেট মামলার রায়দান

কলকাতা: প্রশিক্ষিত না অপ্রশিক্ষিত? প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কারা পাবেন সুযোগ? উত্তর মিলবে বুধবার। কেন্দ্রের দেওয়া সময়সীমা পেরিয়ে গিয়েছে ৩১ মার্চ। তাই প্রশিক্ষণহীনদের প্রাথমিকে নিয়োগে আর যেন সময় দেওয়া না হয়, এই আবেদন জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হয়েছে আগেই। বুধবার রায় ঘোষণা করবে বিচারপতি সি এস কারনান। কেন্দ্রীয় আইন অনুযায়ী, অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে শিক্ষকতা করতে হলে, প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রশিক্ষণ না থাকলে শিক্ষক নিয়োগের পরীক্ষাতেই বসা যায় না। কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণহনদেরও সুযোগ দিতে ২০১৫ সালের ২৩ মার্চ কেন্দ্রকে চিঠি লেখে রাজ্য। উত্তরে কেন্দ্র জানায়, ২০১৬ সালের ৩১ মার্চের মধ্যে প্রাথমিকে প্রশিক্ষণহীনদের নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এরই মধ্যে গত বছর ১১ অক্টোবর নেওয়া হয় টেট পরীক্ষা। পরীক্ষায় বসেন প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু কেন্দ্রের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ হয়নি। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর, আর যাতে নতুন করে প্রশিক্ষণহনদের সময় দেওয়া না হয় তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থীরা। রাজ্যকে আদালত নির্দেশ দেয়, কেন্দ্রকে পাঠানো চিঠির প্রতিলিপি জমা দিতে। কিন্তু সময় মতো তা দাখিল করতে না পারায় আদালতে ভর্ৎসিত হয় রাজ্য। শুনানি চলাকালীন টেট-এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আদালত জানতে চায়, প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিতরা কি এক? এঁরা কী করে একই পরীক্ষায় অংশ নিতে পারেন? প্রশিক্ষিতদের অধিকারকে কখনও খর্ব করা যায় না। শিক্ষার মান পড়ছে, শিক্ষক নিয়োগ খুব জরুরি। পাশাপাশি, রাজ্যের প্রশিক্ষণ কেন্দ্রগুলির স্বীকৃতি নিয়েও প্রশ্ন তোলে আদালত। দীর্ঘ আইনি লড়াই, দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ, বুধবার রায় ঘোষণা করবে আদালত। নির্ধারিত হবে ২৩ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget