এক্সপ্লোর

অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্রে চলবে ‘গরু’, ‘গুজরাত’, ‘হিন্দুত্ব’ ও ‘হিন্দু’ শব্দ, সবুজ সঙ্কেত সেন্সর বোর্ডের

কলকাতা: বিতর্কের অবসান। কোনও কাটছাঁট ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ে তথ্যচিত্র।

‘দ্য আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’ নামে এক-ঘণ্টার ওই তথ্যচিত্রকে ঘিরে গত বছর জুলাই মাসে তৈরি হয়েছিল বিতর্ক। ছবিতে থাকা চারটি শব্দ-- ‘গরু’, ‘গুজরাত’, ‘হিন্দুত্ব’ ও ‘হিন্দু’ বাদ দিতে পরিচালক সুমন ঘোষকে নির্দেশ দিয়েছিল সেন্সর কলকাতাস্থিত বোর্ডের আঞ্চলিক শাখা।

কিন্তু, দৃশ্য ও শব্দে কাঁচি চালানোর বিরুদ্ধে আপত্তি জানান পরিচালক। তাঁর দাবি, শব্দ ছাঁটাই হলে, প্রসঙ্গটাই গুরুত্বহীন হয়ে পড়বে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় সিনেজগতে। মামলা গড়ায় সিবিএফসি-র সদর দফতরে।

অবশেষে সেন্সর বোর্ড কোনও কাটছাঁট ছাড়াই ছবিকে সবুজ সঙ্কেত দেয়। এদিন সুমন ঘোষ জানান, গতকাল বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে ছবিটি দেখেন সিবিএফসি চেয়ারম্যান প্রসূণ জোশী। তারপর তিনি ওই শব্দ ব্যবহারে সম্মতি দেন।

পরিচালক বলেন, ছবি দেখারল পর জোশী আমার সঙ্গে বৈঠক করেন। তাঁর দাবি, ওই বৈঠকেই জোশী জানিয়েছেন, কোনও কাট ছাড়াই ছবি মুক্তি করা যাবে। তবে, বোর্ডের থেকে এখনও লিখিত সম্মতি পাননি পরিচালক। তাঁর আশা, শীঘ্রই তা চলে আসবে।

ঘোষ বলেন, আমি খুশি যে সিবিএফসি শিল্প প্রকাশের স্বাধীনতাকে সম্মান করেছে। তাঁর দাবি, জোশী তাঁকে জানিয়েছেন, ওই তথ্যচিত্র থেকে তিনি অমর্ত্য সেনের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।

প্রসঙ্গত, ২০০২ ও ২০১৭ সালে দুটি ভাগে ছবির শ্যুটিং হয়। ছবিতে দেখা গিয়েছে, সামাজিক পছন্দ তত্ত্ব, উন্নয়ন অর্থনীতি, দর্শন এবং ভারত সহ বিশ্বব্যাপী দক্ষিণপন্থী জাতিয়তাবাদের উত্থান নিয়ে মতামত পেশ করেছেন।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget