এক্সপ্লোর

ছাত্র বিক্ষোভে বন্ধ চারুচন্দ্র, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী, বিকেলেই খুলল কলেজ

কলকাতা:  ছাত্র বিক্ষোভে হঠাত্‍ বন্ধ চারুচন্দ্র কলেজ। রিপোর্ট চাইলেন ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী। শিক্ষক-পড়ুয়া-২ পক্ষেরই ভূমিকার সমালোচনা। বিকাশ ভবনে কলেজ কর্তৃপক্ষককে নিয়ে বৈঠক। শেষপর্যন্ত বিকেলেই খুলল কলেজ। চারুচন্দ্র কলেজের নিরাপত্তার দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। কলেজ কর্তৃপক্ষের আপত্তিতে সম্প্রতি সুকুমার সেন নামে নিরাপত্তারক্ষীকে কলেজের দায়িত্ব থেকে সরানো হয়। এই ইস্যুকে সামনে রেখে, ছাত্র সংসদের পদাধিকারীদের নেতৃত্বে মঙ্গলবার দুপুর তিনটে থেকে প্রায় ৫ ঘণ্টা অধ্যক্ষকে ঘেরাও করে রাখা হয়। অভিযোগ, প্রবীণ অধ্যাপক সমীর বেরা এবং অশিক্ষক কর্মী রঞ্জিত ঘরাইকে মারধর করে আন্দোলনকারীরা।। হেনস্থা করা হয় অন্যান্য অধ্যাপকদের। ঘেরাওমুক্ত হয়ে রাত আটটার পর পাল্টা আন্দোলনে নামেন অধ্যাপক-অধ্যাপিকারা। কলেজ গেটে শুরু হয় অবস্থান। বুধবার সকালে নোটিস ঝুলিয়ে কর্তৃপক্ষ জানিয়ে দেয় অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকবে। যদিও সরকার বুঝিয়ে দেয়, কলেজ বন্ধের সিদ্ধান্ত তারা ভাল চোখে দেখছে না। দু’পক্ষের ভূমিকারই সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। এরপরই বৈঠকের জন্য শিক্ষা দফতরে ডাকা হয় কলেজ কর্তৃপক্ষকে। সরকারের মনোভাব বুঝে, বিকেল পাঁচটা নাগাদ কলেজ বন্ধের নোটিস সরিয়ে ফেলা হয়। খুলে দেওয়া হয় গেট। সন্ধে সওয়া ছ’টা নাগাদ শিক্ষা দফতরের সেক্রেটারি মধুমিতা রায়ের ঘরে একটি বৈঠক হয়। সেখানে কলেজের অধ্যক্ষ এবং দু’জন অধ্যাপক হাজির ছিলেন। তাঁরা বলেন, নিরাপত্তার আশ্বাস পেয়েছি। কাল থেকে কলেজে পঠনপাঠন শুরু হবে। আন্দোলনকারী টিএমসিপি নেতারা অবশ্য সব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ-সহ কর্তৃপক্ষের একাংশের দিকে আঙুল তুলেছেন। কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের এই দাবি মানতে নারাজ। মঙ্গলবার রাতেই ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি-সহ কয়েকজনের নামে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে তারা। বুধবার সরকারের তরফে দুই যুগ্ম উচ্চশিক্ষা অধিকর্তা চারুচন্দ্র কলেজে গিয়ে তথ্য সংগ্রহ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget