এক্সপ্লোর

মাস্ক না পরলে, থুতু ফেললে সাজা, উৎসবের মরসুমে ট্রেন যাত্রীদের জন্য নির্দেশিকা আরপিএফের

করোনা আবহেও ট্রেনে বেড়ানোর সুযোগ। উত্‍সবের মরসুমে ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৯৬টি স্পেশাল ট্রেন চালাবে রেল মন্ত্রক।তবে সেই স্পেশাল ট্রেনে করোনা সতর্কতা না মানলে পড়তে হবে শাস্তির মুখে।

কলকাতা: করোনা আবহেও ট্রেনে বেড়ানোর সুযোগ। উত্‍সবের মরসুমে ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১৯৬টি স্পেশাল ট্রেন চালাবে রেল মন্ত্রক।তবে সেই স্পেশাল ট্রেনে করোনা সতর্কতা না মানলে পড়তে হবে শাস্তির মুখে। উৎসবের মরসুমে ট্রেনে আরও কড়া স্বাস্থ্য বিধি। করোনা আবহে উৎসবের মরশুমের আগে যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। উপযুক্ত স্বাস্থ্য বিধি মেনে না চললে তা করোনাভাইরাসের প্রসারের ক্ষেত্রে সহায়ক হতে পারে এবং রেল প্রশাসন যাত্রীদের যে স্বাচ্ছন্দ্য প্রদান করে, এ ধরনের বিধি লঙ্ঘনের ঘটনা তা লঙ্ঘনের সামিল। এ জন্যই ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যবিধি এড়িয়ে চলা বা  এ বিষয়ে গাফিলতি করলে রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৪৫,১৫৩ ও ১৫৪ ধারায় জেল বা জরিমানার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে। আরপিএফ নির্দেশিকা জারি করে এই কাজগুলি থেকে যাত্রীদের বিরত থাকতে বলেছে- ১. মাস্ক না পরা বা সঠিকভাবে না পরা ২. সামাজিক দূরত্ব বিধি মেনে না চলা ৩. কোভিড পজিটিভ ঘোষিত হওয়ার পর রেলওয়ে এলাকা বা স্টেশনে আসা বা ট্রেনে চড়া ৪. করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর বা ফলাফল জানা যায়নি, এমন অবস্থায় রেলওয়ে এলাকা বা স্টেশনে আসা বা ট্রেনে চড়া ৫.রেল স্টেশনে স্বাস্থ্যপরীক্ষা দলের অনুমতি না পাওয়ার পরও ট্রেনে চড়া ৬. প্রকাশ্য স্থানে থুতু বা শরীরে কোনও বর্জ্য বা তরল ইচ্ছাকৃতভাবে ফেলা ৭. এমন কোনও কার্যকলাপ, যা অপরিচ্ছন্নতা বা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করবে বা সাধারণ স্বাস্থ্য ও রেল স্টেশন ও ট্রেনের নিরাপত্তাকে ক্ষুন্ন করবে ৮. করোনাভাইরাসের সংক্রমণ রুখতে রেল প্রশাসনের জারি করা নির্দেশিকা মেনে না চলা ৯. করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে সহায়ক হয় এমন কোনও কাজ বা গাফিলতি আরপিএফ জানিয়েছে, উপরিউল্লেখিত কাজগুলি থেকে বিরত থাকতে হবে। অন্যদিকে, কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, সোমবার থেকে শেষ মেট্রো ছাড়ার সময় আরও একঘণ্টা বাড়ানো হল।  দুই প্রান্তিক স্টেশন থেকেই রাত ৯টায় ছাড়বে শেষ মেট্রো। সোম থেকে শনি সকাল ৮টায় চালু হবে পরিষেবা। অফিসের ব্যস্ত সময়ে দুটি মেট্রোর ব্যবধান সোমবার থেকে হবে ৮ মিনিট। তবে রবিবার সকাল ১০টা ১০-এ মেট্রো চালু হবে। সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত চলবে। এরইমধ্যে মেট্রো রেল জানিয়েছে, এবার থেকে মেট্রোয় উঠতে গেলে প্রবীণ নাগরিকদের আর ই-পাস লাগবে না।

সেরা শিরোনাম

India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget