এক্সপ্লোর

ফেসবুককাণ্ডে প্রকাশ্যে ভর্ৎসিত হয়েই রেহাই পেলেন ঋতব্রত

কলকাতা: ফেসবুককাণ্ডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বড় কোনও শাস্তি দেওয়ার পথে হাঁটল না সিপিএম। ভর্ৎসিত হয়েই, এবারের মতো রেহাই পেয়ে গেলেন রাজ্যসভার তরুণ সাংসদ। বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে কৈফিয়ত তলব করেছিল সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী। নেতৃত্বের সামনে হাজির হয়ে ভুল কবুল করেন তিনি। সূত্রের খবর, সেই প্রসঙ্গ উত্থাপন করে, বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকের দ্বিতীয়ার্ধে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, সোশাল মিডিয়ায় ঋতব্রতকে নিয়ে যে বিতর্ক চলছে, তা নিয়ে তিনি নিজের অবস্থান জানিয়েছেন। তাঁর ব্যাখ্যায় দল সন্তুষ্ট নয়। তবে, ঋতব্রত ভুল স্বীকার করে, ক্ষমা চেয়েছেন, তাই তাঁকে প্রকাশ্যে ভর্ৎসনা করা হচ্ছে। এখনই বড় কোনও শাস্তি দেওয়া হচ্ছে না। সিপিএম সূত্রে খবর, দলের রাজ্যসম্পাদকণ্ডলীর প্রশ্নের মুখে, বুধবার ঋতব্রত দাবি করেন, তাঁকে অন্যায় আক্রমণ করা হচ্ছে। যে পেনটির ছবি দেওয়া হয়েছে, সেটি মঁ ব্লাঁ-র নয়, ওয়াটার ম্যান সংস্থার। পেনটির অত দামও নয়। যে ঘড়িটির কথা বলা হয়েছে, সেটিও অ্যাপেল ওয়াচ নয়। অনেক কম দামি চিনা ঘড়ি। দলের কাছে ঋতব্রত এও অভিযোগ করেন, তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। তাই মাথা ঠিক রাখতে না পেরে, জনৈক সুমিত তালুকদারের অফিসে তিনি মেল করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে, সেই ইমেল প্রত্যাহার করে নিয়েছেন। যদিও সিপিএম সদস্য সুমিত তালুকদার, ঋতব্রতর সেই ইমেলই ফেসবুকে পোস্ট করে দিয়েছিলেন। দলীয় সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যই তুলেছিলেন হুমকির অভিযোগ। এর প্রেক্ষিতে এদিন সীতারাম ইয়েচুরি বলেন, দলের নেতা-কর্মী-সদস্যদের একাংশ সোশ্যাল মিডিয়ায় যে সব মন্তব্য করছেন, অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে তা দলের নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সোশাল মিডিয়া কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে দলীয় স্তরে শীঘ্রই আচরণ বিধি তৈরি হবে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget