এক্সপ্লোর

ডেঙ্গি: স্বাস্থ্য দফতর টাকা দিচ্ছে, কোনও পুরসভা কাজ না করলে ভেঙে দেব, হুঁশিয়ারি মমতার

কলকাতা: ডেঙ্গি নিয়ে রাস্তায় নেমেছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় আবার এ নিয়ে বিরোধীদের নিশানা করছেন। মুখ্যমন্ত্রী দাবি করছেন, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই পরিস্থিতির জন্য তাঁর কাঠগড়ায়-- আবহাওয়া, বেসরকারি হাসপাতালের একাংশ, ডায়ানগস্টিক ল্যাবরেটরির একাংশ, রোগের চরিত্র বদল। একইসঙ্গে বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, কেউ কেউ বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়ে, প্যানিক করার চেষ্টা করছে। কিন্তু, রাজ্যজুড়ে ডেঙ্গির ভয়াবহ পরিস্থিতির জন্য বিরোধীদের কাঠগড়ায় এক ও একমাত্র রাজ্য সরকার! এদিন কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করবে কংগ্রেস। ২ তারিখ রাজ্যপালের সঙ্গে দেখা করব। ৩ তারিখ কলকাতায় ডেঙ্গি নিয়ে মিছিল। মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করছেন, ডেঙ্গি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এই সময় রোগ হয় আবহাওয়ার কারণে। বিপজ্জনক বৃষ্টি। আবার বৃষ্টি, আমাকে ফেস করতে হবে। তিনি যোগ করেন, ডেঙ্গি ক্যারেক্টার চেঞ্জ করেছে। ২-৩টি কর্পোরেট হাউস, হেল্থ কমিশন করার সময় থেকে ৩-৪ জন মিলে ভুল কাগজ সরবরাহ করে আতঙ্ক ছড়াচ্ছে, ভুল তথ্য দিচ্ছে। ৩টি লাইসেন্স ক্যানসেল করা হয়েছে। ডেঙ্গি নিয়ে আন্দোলনে পিছিয়ে নেই বিজেপিও। তাদেরও অভিযোগ, ডেঙ্গি মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ রাজ্য সরকার তথ্য চাপার চেষ্টা করছে। এদিন কলকাতায় চারটি বরো অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। পাল্টা বিরোধীদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল আছে। ম্যালিনগেন্ট ম্যালেরিয়ার সময় ক্যাম্প করেছি। ফালতু চিতকার। যারা কাজ করে তারা মুখে কিছু বলে না। গত কয়েকদিনের মতো এদিনও গুজরাত, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির পরিসংখ্যানকে সামনে রেখে পদ্ম শিবিরকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম- বিজেপি আগে নিজের রাজ্যগুলিকে দেখুক। পাল্টা ডেঙ্গি নিয়ে কলকাতার পাশাপাশি জেলায় আন্দোলন ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। পরিস্থিতি পর্যালোচনায় সোমবার নবান্নে মুখ্যসচিব ও স্বাস্থ্য দফতরের পদস্থ কর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। হাজির ছিলেন পুরমন্ত্রী, কলকাতা, বিধাননগর ও হাওড়ার মেয়র। ডাকা হয়েছিল পুরপ্রধানদেরও। মুখ্যমন্ত্রী বলেন, সব পুরসভাকে সতর্ক করা হয়েছে। পুরসভা, পঞ্চায়েতগুলিকে বলা হয়েছে, আরও সিরিয়াসলি করতে হবে। মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় হুঁশিয়ারিও। বলেন, স্বাস্থ্য দফতর টাকা দিচ্ছে। কোনও পুরসভা কাজ না করলে ভেঙে দেব।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget