এক্সপ্লোর

ভরসন্ধেয় নব বালিগঞ্জ কলেজে ঢুকে মত্ত যুবকদের ভাঙচুর, তাণ্ডব, গ্রেফতার ২

কলকাতা:  ভরসন্ধেয় নব বালিগঞ্জ কলেজে ঢুকে ভাঙচুর। গ্রেফতার ২। সদ্য শেষ হওয়া ছাত্রভোটের সঙ্গে তাণ্ডবের যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। কাঁচের গেট থেকে চেয়ার.....তছনছ সবকিছুই!বাদ গেল না সরস্বতী পুজো উপলক্ষ্যে আনা বক্সও! সরস্বতী পুজোর সন্ধেয় নব বালিগঞ্জ কলেজে দফায় দফায় ভাঙচুর মত্ত যুবকদের। হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতেও। ফুটেজে দেখা যাচ্ছে, বুধবার সন্ধেয় প্রথমে এক যুবক কলেজে ঢোকে। বেশ কিছু তাণ্ডব চালানোর পর, সে বেরিয়ে যায়। পরে আরেকজন এসে ব্যাপক ভাঙচুর চালায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দুটি কাঁচের দরজা। উপস্থিত কয়েকজন ছাত্র বাধা দিলেও কোনও লাভ হয়নি। খবর যায় পুলিশে। একজনকে গ্রেফতার করে তারা। কিন্তু ১০ মিনিটের মধ্যে আরেক যুবক এসে আবার ভাঙচুর চালায়! অভিযোগ, হামলাকারীরা মত্ত অবস্থায় কলেজে ঢুকেছিল। ঘটনায় ধৃত সুমিত পাণ্ডে ও আশিস মিশ্র রাজডাঙার বাসিন্দা। মঙ্গলবারই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে টিএমসিপি। তাৎপর্যপূর্ণভাবে তার পরদিন সন্ধেতেই এভাবে কলেজে ভাঙচুর হল! কিন্তু কেন এই হামলা? বুঝে উঠতে পারছে না কলেজ কর্তৃপক্ষও। ছাত্রভোটের সঙ্গে তাণ্ডবের যোগ থাকতে পারে বলে অনুমান অধ্যক্ষের। বহিরাগতরা ভাঙচুর করেছে। উপস্থিত ছাত্ররা হয়তো কেউ কেউ চিনত। নেপথ্যে কে বা কারা রয়েছে? ভাঙচুরের উদ্দেশ্যই বা কি, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget