এক্সপ্লোর

নিয়মের ফাঁক গলে বাজারে ছেয়ে গিয়েছে ‘খোকা ইলিশ’, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

কলকাতা: আইন আছে, নিয়ম আছে। কিন্তু তার ফাঁক গলেই, রমরমিয়ে চলছে ছোট ইলিশের বিক্রি। নজরদারি চলছে, সচেতনামূলক প্রচারও শুরু হবে, দাবি মৎস্যমন্ত্রীর। ইলিশ! রুপোলি এই শষ্যের চাহিদা বছরভর। কিন্তু মৎস্যজীবীদের জালে ওঠে ইলশেগুঁড়ি শুরু হলেই। বড়দের সঙ্গে বাজারে হাজির হয় খোকারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। কলকাতা থেকে জেলা, বাজার এখন খোকা-ময়! আকারে ছোট, দামেও কম। কিন্তু স্বাদে-গন্ধে বড়দের তুলনায় খুব একটা কম যায় না এই খুদেরা। তাই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে খোকা বিক্রি। কাকে বলে খোকা ইলিশ? মৎস্য দফতর সূত্রে খবর, ২৩ সেন্টিমিটার বা ৯ ইঞ্চির কম দৈর্ঘের ইলিশকেই ‘খোকা ইলিশ’ বলা হয়। ওজনে যা ৫০০ গ্রামের থেকে বেশ কিছুটা কম। আইন বলছে, খোকা ইলশের বাজারে প্রবেশ নিষেধ! তাহলে কী করে ছোট ইলিশে ছেয়ে যাচ্ছে বাজার? মৎস্য দফতর সূত্রে খবর, ইলিশ ধরার জালের একটি ফাঁসের পরিধি হতে হয় ৯০ মিলিমিটার। এর চেয়ে ছোট ফাঁসের জাল ব্যবহার করা যায় না। কিন্তু অনেকক্ষেত্রেই নজরদারি এড়িয়ে ছোট জাল ব্যবহার করছেন মৎস্যজীবীরা। যার ফলে ফাঁস এড়াতে পারছে না খোকা ইলিশের দল। মৎস্য দফতর সূত্রে খবর, খোকা ইলিশ ধরা পড়লে, তা বাজেয়াপ্ত করে বিক্রি করে দেওয়া হয়। বিক্রির ৫০% টাকা দেওয়া হয় সংশ্লিষ্ট মৎস্যজীবীদের, বাকি টাকা চলে যায় সরকারি কোষাগারে। কিন্তু এই সব নিয়মকেই বুড়ো আঙুল দেখিয়ে ‘জল থেকে তুলে বাজারে’ আনা হচ্ছে খোকাদের! প্রায় এক কেজি ওজনের ইলিশের দাম যেখানে ৮০০-১০০০ টাকা, সেখানে খোকা ইলিশের দাম দুশো থেকে আড়াইশো টাকা। বিকোচ্ছেও হট কেকের মতো! বিশেষজ্ঞদের বক্তব্য, ‘খোকা ইলিশের’ বাজারে আসার বহর যদি এরকম হয়, তাহলে তো শিয়রে সঙ্কট! একেই আকাল বড় সাইজের ইলিশের, তার ওপর এভাবে যদি খোকা ধ্বংস করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে তো ইলিশেরই সঙ্কট দেখা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, মৎস্যজীবী সংগঠনগুলির মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ শুরু হয়েছে। যে সব জায়গা থেকে মৎস্যজীবীরা মাছ ধরতে যাচ্ছেন, সেখানেও নজরদারি চালানো হচ্ছে। বাজারগুলিতেও শীঘ্রই নজরদারি শুরু হবে। খোকা ইলিশ বিক্রি বন্ধে সচেতনতা গড়ে তুলতে, বাজারগুলিতেও প্রচার চালানো হবে বলে মৎস্য দফতর সূত্রে খবর। তাতে কাজ না হলে নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget