এক্সপ্লোর
গার্ডেনরিচে কাগজের গুদামে ভয়াবহ আগুন, রাস্তার একাংশে যান চলাচল বন্ধ

কলকাতা: গার্ডেনরিচের রামনগরে গুদামে আগুন। সকাল ৮টা ১৫ মিনিটে হিন্দুস্থান পেট্রোলিয়ামের ডিপোর পাশে হরিমোহন ঘোষ রোডের ওই গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ভস্মীভূত হয়ে যায় গুদামটি। ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং পাশেই তেলের ডিপো থাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে যায় দমকলের ৬টি ইঞ্জিন। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
Before You Go
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের





















