এক্সপ্লোর

একই ট্যাক্সিতে ২ টি নম্বর প্লেট দেখে সন্দেহ, রাসেল স্ট্রিটে অস্ত্র-সহ পাকড়াও ভিনরাজ্যের চার দুষ্কৃতী

কলকাতা: নামখানা লোকালের পর কলকাতার ট্যাক্সি! আবারও উদ্ধার অস্ত্র। রাসেল স্ট্রিটে হাতেনাতে গ্রেফতার ৪ জন। কাউকে অপহরণের ছক ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ রাসেল স্ট্রিটে বেঙ্গল ক্লাবের কাছে এই ট্যাক্সি দেখেই সন্দেহ হয় পুলিশের। কারণ, একই ট্যাক্সিতে দু’টি নম্বর। ট্যাক্সিতে বসে থাকা দুই যুবকের সঙ্গে কথা বলে শেক্সপিয়র সরণি থানার পুলিশ সন্দেহ আরও বাড়ে। সূত্রের খবর, দুই যুবকের কেউই বলতে পারছিলেন না, অত রাতে, তাঁরা সেখানে কী করছিলেন। পুলিশ দেখে, যুবকদের আরও দুই সঙ্গী সেখানে আসেন। তাঁরা দাবি করেন, বিহার থেকে কলকাতায় ঘুরতে এসেছেন। কিন্তু, পুলিশের সন্দেহ হওয়ায় ট্যাক্সিতে তল্লাশি চালান। সূত্রের খবর, ট্যাক্সি থেকে উদ্ধার হয়-- একটি আগ্নেয়াস্ত্র, ২টি ধারাল অস্ত্র, গুলি, লিউকোপ্লাস্ট, একটি খেলনা বন্দুক এবং একটি ম্যাপ। পুলিশ সূত্রে দাবি, ম্যাপে রাসেল স্ট্রিট এলাকাটি মার্ক করা ছিল। অর্থাৎ যে জায়গা থেকে ওই যুবকরা ধরা পড়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ধৃতরা এই এলাকায় কাউকে অপহরণের ছক কষছিল। সেই কারণেই অস্ত্রশস্ত্রের সঙ্গে লিউকোপ্লাস্ট নিয়ে অপেক্ষা করছিল তারা। ধৃতদের প্রত্যেকের বয়স একুশ-বাইশের মধ্যে। মহম্মদ আলি আজাদ বেন্টিঙ্ক স্ট্রিটের বাসিন্দা। তিনিই ট্যাক্সির মালিক। বাকি তিনজন অর্থাৎ শেখ আরমান, মহসিন খান এবং জাভেদ খান মুম্বইয়ের বাসিন্দা। আরও তথ্যের সন্ধানে ধৃতদের জেরা করছে পুলিশ।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget