এক্সপ্লোর

বিধানসভায় রাজ্যপালের ভাষণে মুখ্যমন্ত্রীর প্রশংসা, শাসক-বিরোধী চাপানউতোর

কলকাতা: রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু। আর সেই ভাষণ ঘিরেই শুরুর দিন থেকে শুরু শাসক-বিরোধী চাপানউতোর। রাজ্যপালের ভাষণ তৈরি করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের লেখা বক্তব্য পাঠ করেন রাজ্যপাল। এটাই প্রথা। তাই এবারও বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণে মুখ্যমন্ত্রীর প্রশংসা। শাসকের সুর। এদিন বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন উদ্বোধনী বক্তৃতায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, কুৎ‍সা ও প্রতিহিংসার রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। এ বার ভোটে, তৃণমূলের বিরুদ্ধে সারদা থেকে নারদার মতো দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেছিল বিরোধীরা। কিন্তু, তারপরেও তৃণমূল একাই ২১১। এই প্রেক্ষাপটে, এ দিন রাজ্যপালের ভাষণের পরই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিরোধীরা। তাদের দাবি, ভোটের ফল দিয়ে সততা প্রমাণ হয় না। বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, এত দিশাহীন বাজেট আগে দেখিনি। অনেক চোর-ডাকাতও ভোটে জেতেন। ফুলন দেবীও সাংসদ। ভোটের ফল দিয়ে প্রমাণ হয়ে যায় না কেউ চুরি করেনি। পাশাপাশি, সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার দাবি, রাজ্যপালের ভাষণ তৈরি করে দেয় রাজ্য সরকার। উন্নয়নের প্রতিফলন নয়, এটা ব্যক্তিগত সুবিধা দেওয়ার রাজনীতির প্রতিফলন। সাম্প্রদায়িক রাজনীতির প্রতিফলন। আরএসএস থেকে ভোট ট্রান্সফারের প্রতিফলন। প্রসঙ্গত, ২০১৪ লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপির ভোট কমেছে প্রায় সাত শতাংশ আর ওই একই নিরিখে তৃণমূলের এবার ভোট বেড়েছে প্রায় ৬ শতাংশ।পর্যবেক্ষকদের অনেকের মতে, বিজেপির ভোটের একাংশ জোটের দিকে না গিয়ে তৃণমূলের ঝুলিতে গিয়েছে। সেদিকেই কি ইঙ্গিত করলেন সবংয়ের কংগ্রেসের বিধায়ক? কংগ্রেসের মতোই এ দিন রাজ্যপালের ভাষণের বিষয়বস্তু নিয়ে সরব হয় বামেরাও। ফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, মূল্যবৃদ্ধির উল্লেখ নেই। আইনশৃঙ্খলার উল্লেখ নেই। প্রতিদিন রক্ত ঝড়ছে, হাজার হাজার মানুষ ঘরছাড়া, ভাষণে এর প্রতিফলন নেই। বিরোধীদের নিশানা করে পাল্টা কটাক্ষের সুর সরকারের গলায়। সব মিলিয়ে প্রত্যাশিত পথেই বাজেট অধিবেশনের প্রথম দিন থেকে শাসক-বিরোধী চাপানউতোর তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nandigram News: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে
RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget