এক্সপ্লোর

বড়বাজারে অফিসে ডাকাতিকাণ্ডের নেপথ্যে রাজস্থানের গ্যাং, গ্রেফতার প্রাক্তন কর্মী সহ ২, প্রকাশ্যে হাওয়ালা কারবারের হদিশও

ওই অফিসে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন চলত। বড়বাজারে অপারেশনের আগে দুষ্কৃতীরা হাওড়া ও হুগলির রিষড়ার দুটি গেস্ট হাউসে আশ্রয় নেয়। সেখানে বসেই কষা হয় ছক।

কলকাতা: বড়বাজারে শনিবার বিকেলে গুলিকাণ্ডের তদন্তে নেমে পুলিশের সামনে এল দুষ্কৃতীদের রাজস্থান যোগের খবর। সামনে উঠে এল হাওয়ালা ব্যবসার কারবারও। বড়বাজারের ১৬৫ নম্বর রবীন্দ্র সরণির এক বাড়িতে গতকাল বিকেল ৪ টে নাগাদ গুলি চলে। কিছুক্ষণের মধ্যে মুখে মাস্ক বাঁধা চারজনকে ছুটে পালাতে দেখেন স্থানীয়রা। তিনজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন তারা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অফিসের প্রাক্তন এক কর্মী সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে। পুলিশ জানতে পেরেছে, ওই অফিসে হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন চলত। বড়বাজারে অপারেশনের আগে দুষ্কৃতীরা হাওড়া ও হুগলির রিষড়ার দুটি গেস্ট হাউসে আশ্রয় নেয়। সেখানে বসেই কষা হয় ছক। পুলিশের দাবি, এদের মধ্যে এক দুষ্কৃতী আগে হাওয়ালা কারবারের সঙ্গে যুক্ত ছিল। সে এই অফিসেই কাজ করত। শনিবার রবীন্দ্র সরণির ওই পাঁচতলা অফিসে হানা দেয় ৪ দুষ্কৃতী! ডাকাতিতে বাধা দেওয়ায় গুলি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রামাবতার পারেথ নামের এক ব্যবসায়ী। তাঁর বুকে লেগেছিল দুষ্কৃতীদের ছোঁড়া গুলি। ঘটনার পর পরই ছুটে আসে বড়বাজার থানার পুলিশ। পরে তারা ধৃত কৃষ্ণরাম মালি ও অক্ষয় শর্মার বিরুদ্ধ লুঠ, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে মামলা রুজু করেছে। শুধু কি ডাকাতির উদ্দেশ্যে এসেছিল দুষ্কৃতীরা? লুঠে বাধা পাওয়ার কারণেই কি গুলি? না কি এর পিছনে রয়েছে অন্য রহস্য? খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget