এক্সপ্লোর

অন্তর্বর্তী নির্দেশ নয়, রাজ্য সরকারকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বোঝাতে বলল কলকাতা হাইকোর্ট

শুক্রবার একটি জনস্বার্থ পিটিশনের শুনানির সময় প্রধান বিচারপতি আন্দোলনরত ডাক্তারদের ‘হিপোক্র্যাটিক ওথ’ অর্থাত্ তাঁরা সব রোগীর চিকিত্সা সুনিশ্চিত করার যে শপথ নেন, সে কথাও মনে করিয়ে দেন।

কলকাতা: এনআরএস হাসপাতালে ডাক্তারদের ওপর রোগীর পরিবারের লোকজন, আত্মীয়স্বজনের হামলার অভিযোগ তুলে কাজের সুষ্ঠু পরিবেশ, নিরাপত্তার দাবিতে সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র চিকিত্সকদের চলতি কর্মবিরতির ব্যাপারে কোনও অন্তর্বর্তী নির্দেশ দিতে সম্মত হল না কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে আন্দোলনে নেমে চিকিত্সা পরিষেবা বন্ধ করে রাখা ডাক্তারদের বোঝানোর কথা বলেছে যাতে তাঁরা ফের কাজ শুরু করে অসুস্থ মানুষকে স্বাভাবিক চিকিত্সা পরিষেবা দেওয়া চালু করেন। গত সোমবার এনআরএসে এক রোগীর মৃত্যুর পর তার বাড়ির লোকজনের ডাক্তারদের ওপর চড়াও হওয়া, দুই ডাক্তারকে মেরে জখম করার পর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, রাজ্য সরকারকে তা জানাতেও নির্দেশ দিয়েছে বেঞ্চ। পাশাপাশি শুক্রবার একটি জনস্বার্থ পিটিশনের শুনানির সময় প্রধান বিচারপতি আন্দোলনরত ডাক্তারদের ‘হিপোক্র্যাটিক ওথ’ অর্থাত্ তাঁরা সব রোগীর চিকিত্সা সুনিশ্চিত করার যে শপথ নেন, সে কথাও মনে করিয়ে দেন। ২১ জুন পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএসকেএমে হাজির হয়ে কঠোর মনোভাব দেখিয়ে কাজে ফিরতে বলে হুঁশিয়ারি দেওয়ার পরও ডাক্তাররা অনড়। উল্টে জুনিয়র ডাক্তারদের প্র্রতি সমর্থন, সমমর্মিতা জানিয়ে একের পর এক হাসপাতালে গণ ইস্তফা দিচ্ছেন চিকিত্সকরা। সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার নিচ্ছে।

সেরা শিরোনাম

Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Humayun Kabir News: ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ | ABP
Jadavpur University News: ক্যাম্পাসের দেওয়ালে নতুন স্লোগান লিখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ
B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের
Kankurgachi News: কাঁকুড়গাছিতে পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget