এক্সপ্লোর

দশমীতে দেবীর সিঁদূর-রাঙা বিদায়

কলকাতা: চারদিন বাপের বাড়িতে কাটিয়ে উমার শ্বশুরঘরে ফেরার পালা। উমা-বিদায়ের বিষাদের মধ্যেও সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। শোভাবাজার রাজবাড়িতে মঙ্গলবার সকালে রীতি মেনে অস্ত্রপুজো হয়। প্রথা মেনে মায়ের চরণ দর্শন করে বিসর্জন দেওয়া হয় দর্পণ৷ এরপর প্রতীকী নীলকণ্ঠ পাখির প্রাণপ্রতিষ্ঠা। কনকাঞ্জলির পর শুরু হয় সিঁদূর খেলা। সবশেষে বিসর্জনের পালা। একই ছবি চোরবাগানের চট্টোপাধ্যায় বাড়িতে। মাকে বরণের পর সিঁদূর খেলা। চোরবাগানের চট্টোপাধ্যায় বাড়িতে সকাল রীতি মেনে দশমী পুজো। এরপর মাকে বরণের পর সিঁদূর খেলা। পারিবারিক নিয়ম মেনে বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেন না বাড়ির মহিলারা। গঙ্গার ঘাটে বিসর্জনে যান পুরুষ সদস্যরাই। শ্বশুরবাড়ি ফেরার আগে উমাকে বরণ করে নেন ভবানীপুরের মল্লিকবাড়ির মহিলারা। বিসর্জনের আগে পুজো দালানে চলল সিঁদূরখেলা। মনোহরপুকুর মাতৃমন্দিরে সকালেই শুরু হয় মাকে বরণের পালা। বাড়ির পুজোর পাশাপাশি বারোয়ারি মণ্ডপেও সিঁদূর খেলায় মাতেন মহিলারা। দূর-দূরান্ত থেকেও অনেকেই হাজির হন বাগবাজার সর্বজনীনের মণ্ডপে। জমে ওঠে সিঁদুর খেলা। বরণের দিন পাড়ার পুজোয় মাতলেন অভিনেতা শুভ্রজিৎ দত্ত। সিঁদূর খেলায় সামিল ঋতুপর্ণা সেনগুপ্তও। তাঁকে পেয়ে চলল সেলফি তোলার হুড়োহুড়ি। রাজনীতির আঙিনা ছেড়ে এদিন পুজো মণ্ডপে হাজির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কুমোরটুলি পার্ক সর্বজনীনেও দশমীর দিনে মন খারাপ ভুলে সিঁদূর খেলায় মেতে ওঠেন মহিলারা। সকাল থেকে শুরু হয় দেবী বরণ। এবার সামনের বছরের অপেক্ষা। মাকে বরণ করার পর কানে কানে তাই বলা, আসছে বছর আবার এসো মা। বিসর্জন উপলক্ষে গঙ্গার ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা। আনা হয় স্নিফার ডগ। নৌকায় চড়ে নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও রিভার ট্রাফিক পুলিশ।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget