এক্সপ্লোর

রাজ্য জুড়ে ছড়িয়ে ৫০০ ‘জাল’ ডাক্তার! নবান্নে রিপোর্ট সিআইডির

কলকাতা:  রাজ্য জুড়ে ছড়িয়ে পাঁচশোরও বেশি জাল ডাক্তার। নবান্নে রিপোর্ট সিআইডির। ১২ জালিয়াতের নামের তালিকা পেশ। নজরে ইউনানি কাউন্সিলের ভূমিকা। ভবানী ভবন সূত্রে দাবি, জাল ডাক্তারের এই তালিকাটা মোটেও ছোট্ট নয়! অনেকটাই লম্বা! সম্প্রতি এ নিয়ে একটি রিপোর্ট পাঠানো হয়েছে নবান্নে। ওই রিপোর্টেই রয়েছে চাঞ্চল্যকর তথ্য! সিআইডি সূত্রে দাবি,  রাজ্য পুলিশের ডিজিকে জানানো হয়েছে, এই মুহূর্তে পাঁচশোরও বেশি জাল ডাক্তার ছড়িয়ে আছে রাজ্যজুড়ে! যাঁরা কাজ করছেন বিভিন্ন সরকারি-বেসরকারি নামী হাসপাতালে! তদন্তকারী দলের তরফে প্রথমে রিপোর্টটি এডিজি-সিআইডিকে দেওয়া হয়। এরপর ৫ পাতার ওই রিপোর্ট পৌঁছেছে রাজ্যের প্রশাসনিক সদরে। সূত্রের দাবি, ডিজিকে ১২ জন সন্দেহভাজনের নাম জানিয়েছে সিআইডি। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়েরের পর কীভাবে তদন্ত এগোল, কারা কারা গ্রেফতার হয়েছেন, আগামীর পরিকল্পনা, সবকিছুরই উল্লেখ রয়েছে রিপোর্টে! ধৃত পাঁচ ‘জাল’ চিকিত্সক সম্পর্কে সবিস্তার তথ্যের পাশাপাশি কীভাবে প্রথমে থেকে অভিযান চালানো হয়েছে, কীভাবে ইউনানি কাউন্সিল মুড়ি-মুড়কির মতো রেজিস্ট্রেশন দিয়েছে, ওই রিপোর্টে তারও উল্লেখ রয়েছে। বারাসতের রমেশ বৈদ্য কীভাবে অল্টারনেটিভ মেডিসিনের কারবার চালাচ্ছিলেন এবং কীভাবে তিনি ৩০ বছর ধরে জাল মার্কশিট ও শংসপত্র বিক্রির চক্র চালাচ্ছিলেন, তাও রাজ্য পুলিশের শীর্ষকর্তাকে জানিয়েছে ভবানী ভবন। সিআইডি সূত্রে খবর, বেশ কয়েকজন কয়েকজন সন্দেহভাজন গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম হাওড়ার অন্যতম শুভেন্দু ভট্টাচার্য। যাঁর নামে বুধবারই ব্যাঁটরা থানায় অভিযোগ দায়ের হয়েছে! তাঁর যে মোবাইল নম্বরটি সিআইডি পেয়েছে, সেটি সুইচড অফ!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget