এক্সপ্লোর

যাদবপুরকাণ্ড: বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংসদের ক্ষমতা খর্বের সিদ্ধান্ত

কলকাতা: যাদবপুরকাণ্ডে প্রথম থেকেই প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সংসদের ভূমিকা। এই প্রেক্ষাপটে, তাদের ক্ষমতা খর্ব করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। মন্তব্যে নারাজ প্রাক্তনী সংসদ। মঙ্গলবার, প্রাক্তনী সংসদের পাঁচ সদস্যের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। বৈঠক শেষ উপাচার্য জানান, এখন থেকে ত্রিগুণা সেন অডিটোরিয়াম ভাড়া নিতে হলে কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে হবে। প্রাক্তনী সংসদ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমন্বয় রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এই ত্রিগুণা সেন অডিটোরিয়ামে সিনেমা দেখানো নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে  গণ্ডগোলের সূত্রপাত। অডিটোরিয়ামটি ব্যবহার করতে হলে প্রাক্তনী সংসদের অনুমতি নিতে হয়। আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপির উদ্যোগে ‘বুদ্ধ ইন এ ট্রাফিক জ্যাম’ ছবিটি দেখানোর জন্য তারাই প্রথমে অনুমতি দিয়েছিল। কিন্তু, শেষমুহূর্তে ওই ছবি দেখানোর অনুমতি বাতিল করা হয়। তখন, যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ক্যাম্পাসের মাঠে ছবিটি দেখানো শুরু করে এবিভিপি। সেখান থেকেই গন্ডগোলের শুরু। এতে প্রশ্ন ওঠে, এবিভিপিকে অডিটোরিয়ামে সিনেমা দেখানোর অনুমতি দিল কেন প্রাক্তনী ছাত্র সংসদ? আর দিলে শেষমুহূর্তে তা তড়িঘড়ি বাতিল করা হল কেন? সূত্রের খবর, এই প্রেক্ষাপটে, কর্তৃপক্ষ মনে করছে, যেহেতু অডিটোরিয়ামটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এবং তা ভাড়া দেওয়া নিয়ে কোনও গণ্ডগোল হলে কর্তৃপক্ষকে বিপাকে পড়তে হয়, তাই অডিটোরিয়ামটি ব্যবহারের অনুমতি দেওয়ার ক্ষেত্রেও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে প্রাক্তনী সংসদকে। এনিয়ে অবশ্য এদিনও মুখ খুলতে চাননি প্রাক্তনীরা। এ দিন সকালে রাজভবনে গিয়ে আচার্যের সঙ্গে বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রায় দেড়ঘণ্টা বৈঠক হয়। রাজভবন সূত্রে দাবি, আচার্য বার্তা দেন, বিশ্ববিদ্যালয় হল মুক্ত চিন্তার পরিসর। সেখানে সব ধরনের মতামত প্রকাশের সুযোগ থাকা উচিত। আচার্যের সঙ্গে বৈঠকের পর, বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget