এক্সপ্লোর

অপহরণের দেড়মাস পর ঘরে ফিরলেন জুডিথ ডি’সুজা

কলকাতা: ঘরে ফেরা!  কলকাতার বাড়িতে ফিরলেন আফগানিস্তানে অপহৃত হওয়া জুডিথ ডি’সুজা। এদিন সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে জুডিথের বিমান। সেখান থেকে সাদা গাড়িতে চেপে সরাসরি দক্ষিণ কলকাতার এন্টালিতে নিজের বাড়িতে প্রবেশ করেন জুডিথ। ৯ জুন আফগানিস্তানে অপহৃত হন কলকাতার মেয়ে জুডিথ ডি’সুজা। রাত দেড়টা নাগাদ বিদেশমন্ত্রক থেকে জুডিথের পরিবারকে ফোন করে অপহরণের খবর জানানো হয়। পরের দিন জুডিথ যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেই আফগান স্বেচ্ছাসেবী সংস্থা আগা খান ফাউন্ডেশনে যোগাযোগ করে পরিবার। কিন্তু, দিকে দিকে তল্লাশি চালিয়েও জুডিথের কোনও খোঁজ মেলেনি। ঘরে মেয়েকে ঘরে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয় পরিবার। ১১ জুন প্রধানমন্ত্রীর দফতরে টুইট করে বোনকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানান জুডিথ ডি’সুজার দাদা।  উৎকণ্ঠার প্রহর গুনতে গুনতে কেটে গিয়েছে প্রায় দেড় মাস। পরিবার যখন আশা-আশঙ্কার দোলাচলে, তখনই শনিবার হঠাৎ এল খুশির খবর। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে জানান, উদ্ধার করা হয়েছে জুডিথ ডি’সুজাকে।সন্ধেতেই আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে নয়াদিল্লিতে ফেরেন জুডিথ। তাঁকে আনতে যান দাদা। শনিবার প্রথমে বিদেশমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। রবিবার সন্ধেয় কলকাতা ফেরেন জুডিথ। গত দেড়মাস উৎকণ্ঠার প্রহর গুনেছে গোটা পাড়া। অবশেষে ঘরে মেয়ে ঘরে ফিরছে। সিআইটি রোডে জুডিথ ডিসুজার পাড়াতে এখন উৎসবের আমেজ। সিআইটি রোডে জুডিথ ডি’সুজার পাড়ায় এখন অকাল ক্রিসমাস। শনিবার বিকেলে জুডিথকে নিয়ে দিল্লিতে ফেরেন আফগানিস্থানের ভারতীয় রাষ্ট্রদূত মনপ্রীত ভোরা। বোনকে নিতে বিমানবন্দরে হাজির ছিলেন জুডিথের দাদা জেরম ডি’সুজা। বাড়িতেও সাজো সাজো রব! জুডিথের প্রিয় খাবার রাধার তোড়জোড়! অশক্ত শরীরের মেয়ের জন্য সকাল সকাল বাজার করতে বেরিয়ে পড়েন জুডিথের মা। বললেন, দিল্লিতে থেকে দাদার সঙ্গে ফিরছে। মেয়ে সুস্থভাবে ফিরে আসুক। এটাই চাই। পাড়ায় মিশুকে বলে পরিচিত ডিসুজা পরিবার। জুডিথের ফেরার খবরে উছ্বসিত পাড়া প্রতিবেশীরাও। এক প্রতিবেশী বলেন, খুব মিশুকে পরিবার। ছোট থেকে দেখছি। কোনও ঝামেলাও নেই। সুস্থভাবে ফিরিছে ভগবান ধন্যবাদ। ঘরের মেয়ে ঘরে! পাড়ায় উৎসবের আমেজ।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget