এক্সপ্লোর
জাল পাসপোর্ট, বিমানবন্দরে ধৃত ৩

কলকাতা: কলকাতা বিমানবন্দরে জাল পাসপোর্ট-সহ গ্রেফতার ৩। ধৃত তিনজনই নেপালের বাসিন্দা বলে দাবি পুলিশের। বিমানবন্দর সূত্রে খবর, গতকাল গভীর রাতে হংকং থেকে আসা একটি বিমানের তিন যাত্রী জাল পাসপোর্ট-সহ ধরা পড়েন। তাঁদের নাম দীপক কুমার, রেশমলাল গুরুং ও সুজন সিংহল। ধৃত তিন জনকেই আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। সূত্রের খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
আরও পড়ুন






















