এক্সপ্লোর

ঘর পুড়েছে, তবু চাঙ্গা মনোবল, ক্যারাটে শিবিরে বাগবাজারের মেয়েরা

সেই লড়াইয়ে মানসিক ভাবে শক্ত রাখতে এই মেয়েদের নিয়ে ক্যারাটে শিবির শুরু করল একটি সংস্থা ।

ঋত্বিক মণ্ডল, কলকাতা; দিন দশেক পার হয়ে গিয়েছে। এখনও ওরা ঠাঁইনারা ।  ওদের চোখের সামনে স্পষ্ট ১৩ জানুয়ারি সন্ধের স্মৃতি। আগুনে সব পুড়ে যাওয়ার পর গৃহহীনদের কারো ঠাঁই হয়েছে মহিলা কলেজে, কারওবা এখনও রাস্তার অস্থায়ী আস্তানাই ভরসা । ওরা বাগবাজারের পুড়ে যাওয়া বস্তির মেয়েরা। বেশ ভালই বুঝতে পারছেন, জীবনটা আগের মতো করতে অনেক লম্বা লড়াই লড়তে হবে। সেই লড়াইয়ে মানসিক ভাবে শক্ত রাখতে এই মেয়েদের নিয়ে ক্যারাটে শিবির শুরু করল একটি সংস্থা । রবিবার শ্যামবাজারের দেশবন্ধু পার্কে ৫২ জন মেয়েকে নিয়ে শুরু হলো এই শিবিরের প্রথম প্রশিক্ষণ। 'জাপান ক্যারাটে ইন্ডিয়া' নামে একটি ক্যারাটে শিবির আয়োজক সংস্থা মেয়েদের বিনা খরচে মার্শাল-আর্টস প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । প্রথম দিন থেকেই আত্মবিশ্বাসে ব্যাপক সাড়া দিয়েছেন মেয়েরা, এমনটাই দাবি ক্যারাটে শিক্ষকের । সংস্থাটির সভাপতি তথা প্রশিক্ষক পরেশ কুমার মিশ্র জানান, " আমরা এই মেয়েদের নিয়ে অগ্নিকন্যা নামে একটা আত্মরক্ষার শিবির করছি। সেখানে ওদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে"। প্রশিক্ষণের পর স্বভাবতই খুশি মেয়েরা। পরেশ বাবু বলেন, " দেখলাম এই ভয়াবহ আগুনে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও মেয়ে গুলোর মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা একটুও কমেনি"। বুধবার সন্ধ্যায় হাজার বস্তি নামে পরিচিত বাগবাজার এলাকার ওই বস্তিতে ভয়াবহ আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য ঝুপড়ি। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের বাগবাজারের আকাশ লাল হয়ে যায়। নিমেষেই গঙ্গার ধারের সেই আগুন ছড়িয়ে পড়ে। এলাকার কারও আধার কার্ড, রেশন কার্ড, কোনও ছাত্র ছাত্রীর সার্টিফিকেট— এমনই নানা গুরুত্বপূর্ণ নথি ফেলে রেখে প্রাণের দায়ে ছুটে পালিয়ে আসতে হয়েছে । আপাতত ঠিক হয়েছে সপ্তাহে দুদিন করে এই মেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়মিত প্রশিক্ষণ পেয়ে আড়াই বছরে মার্শাল আর্টসের ডিপ্লোমা কোর্স করার সুযোগ পাবেন এই মেয়েরা। পরেশ কুমার মিশ্র ও তার অন্য প্রশিক্ষকরা গত ৩০ বছর ধরে শহরের নানা প্রান্তে এই ধরনের প্রশিক্ষণ শিবির চালাচ্ছেন। তাদের উপলব্ধি, " মেয়েরা আমাদের প্রায়ই বলেন আমরা ঘরেও সুরক্ষিত নই বাইরেও সুরক্ষিত নই"। সর্বশান্ত হয়েও ক্যারাটের প্রশিক্ষণ পেয়ে এই মেয়েরা শুধুমাত্র নিজেদের নিরাপত্তা দিতে পারব তাই নয়, পরিবারের কাছেও একটা সুরক্ষা হয়ে উঠবেন। এমনটাই আশা আয়োজকদের । প্রথমদিন ৫২ জন মেয়েদের নিয়ে শিবির শুরু হলেও, আগামী দিনগুলোতে আরও মেয়েরা শিবিরে যোগ দেবেন বলে কথা দিয়েছে বাগবাজার বস্তির মেয়েরাই ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget