এক্সপ্লোর

পাশে বসে খেলেও কেউ বুঝতে পারবে না, ‘ম্যাজিক মাশরুম’ মাদকের রমরমায় আতঙ্ক

কলকাতা: বাড়িতে আপনার ছেলে বা মেয়ে যদি আপনার সামনেই সিদ্ধ মাশরুমে মাখন লাগিয়ে পাঁউরুটির সঙ্গে খায়, আপনার চোখে কি কিছু অস্বাভাবিক ঠেকবে? আপনার কি কখনও মনে হবে, সে মাদক নিচ্ছে? নিশ্চয় না! কিন্তু, জেনে রাখুন, এমনটা হওয়া অসম্ভব নয়। নারকোটিক কন্ট্রোল ব্যুরো সূত্রে দাবি, কলকাতার আনাচে কানাচে এখন এমনই সব মাদক ছড়িয়ে পড়ছে, যা সকলের মধ্যে বসে নেওয়া যায়। আপনার পাশে বসে কেউ এসব মাদক নিলে আপনি টেরও পাবেন না। তাতে বেরোয় ধোঁয়া, না আছে গন্ধ। একেবারে সাধারণ খাবারের মতো। অথচ, রক্তে মিশলেই নেশায় বুঁদ! কিছু কিছু মাদক তো এমনও রয়েছে, যা নিলে ঘোর থেকে যায় তিনদিন পর্যন্ত! এমনই এক মাদক হল ‘ম্যাজিক মাশরুম’। যা হেরোইন, ব্রাউন সুগার এমনকী এলএসডি-র থেকেও মারাত্মক! ইনস্টিটিউ অফ সাইকিয়াট্রির অধিকর্তা প্রদীপ সাহা বলেন, প্রাথমিকভাবে দীর্ঘদিন নিলে হাঁটাচলার সমস্যা হবে। একা থাকার চেষ্টা করবে। পরবর্তীকালে ঘুম কমে যাবে। খিদে কমে যাবে। তার থেকে অন্য রোগ ধরবে। বড় রোগ হলে মৃত্যু। পোশাকি নাম ম্যাজিক মাশরুম ঠিকই। তবে মাদক কারবারিদের কাছে এর ডাকনাম ‘হাসনেওয়ালা ড্রাগ’। কারণ এই মাদক রক্তে মিশলে নাকি শুধুই হাসি পায়। এনসিবি সূত্রে দাবি, এটি বিশেষ ধরনের ছত্রাক। এর মধ্যে থাকে সাইলেসাইবিন, সাইলোসাইন বা বেয়োসিসটিন জাতীয় যৌগ, যার থেকে নেশা হয়। ম্যাজিক মাশরুম নামে এই মাদক দেখতে একেবারে মাশরুমের মতোই। এটি নেওয়ার উপায় একেবারে সাধারণ খাবারের মতো। গরম জলে সিদ্ধ করে মাখন মাখিয়ে কিংবা চকোলেট সসে ডুবিয়ে তা খাওয়া যায়। তারপরই শরীর ও মন জুড়ে ছড়িয়ে পড়ে ‘হ্যালুসিনোজিক এফেক্ট’ বা মাদকতার প্রভাব। প্রদীপ সাহা বলেন, যে জগৎ চান, সেখানে চলে যান। সেখানেই থাকতে ভালবাসেন। ম্যাজিক মাশরুম সঙ্গে থাকলে কেউ বুঝতে পারবে না, নেশার জিনিস। সঙ্গে রাখা সহজ ব্যাপার। নেশার খপ্পড়ে পড়ে অঙ্কুরেই নষ্ট হয়ে যাচ্ছে বহু জীবন। খালি হয়ে যাচ্ছে অনেক মা-বাবার কোল। বিশেষজ্ঞদের মতে, মাদকের রমরমা রুখতে গোয়েন্দাদের যেমন নজরদারি বাড়াতে হবে, তেমনই সচেতনতাও অত্যন্ত জরুরি।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget