এক্সপ্লোর

গোরক্ষক, অমর্ত্য সেন ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ মমতার

কলকাতা: কখনও রাজস্থানে পহেলু খান। কখনও ঝাড়খণ্ডে আলিমুদ্দিন। কিংবা বিজেপি শাসিত আরেক রাজ্য হরিয়ানায় জুনেইদ। দেশের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালাচ্ছে স্বঘোষিত গোরক্ষকরা। মানুষ খুন করছে। এই ইস্যুতে মোদী সরকারকে সংসদের মধ্যে চেপে ধরেছে বিরোধীরা। তাদের দাবি, মোদী সরকার আসার পর থেকেই স্বঘোষিত গোরক্ষকদের এমন দাপাদাপি। নরেন্দ্র মোদী বলছেন, গোরক্ষকদের তাণ্ডব রুখতে রাজ্য সরকারকে কড়া হতে হবে। কারণ, আইনশৃঙ্খলা রাজ্যেরই বিষয়। কিন্তু এভাবে রাজ্যের কোর্টে বল ঠেলেই যে তিনি দায় এড়াতে পারেন না, তা ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ফের স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী এদিন বলেছেন, গোরক্ষকদের নামে গোরাক্ষস তৈরি করা হয়েছে। সবাইকে মারছে। কাউকে বলছে মাংস খাবে না, কাউকে বলছে ডিম খাবে না। মানুষ খাবে কী? তোমাদের ভাষণ খাবে? মমতাকে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আমরা গোরক্ষার পক্ষে এবং আইনশৃঙ্খলার পক্ষে। গোভক্ষক এবং গোরক্ষকদের লড়াই। বিরোধীরা অনেক দিন ধরেই অভিযোগ করছে, মোদী সরকার নানা আছিলায় বিরুদ্ধ স্বরকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। রেহাই পাচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনও। তাঁকে নিয়ে তৈরি তথ্যচিত্রেও পড়েছে সেন্সরের কোপ। এ দিন একুশ জুলাইয়ের মঞ্চে এই প্রসঙ্গকে হাতিয়ার করেই মোদী সরকারকে আক্রমণ করেন মমতা। তিনি বলেছেন, আমাদের এখানে সবাই নিরাপদ। আর দিল্লির রক্তচক্ষুতে অমর্ত্য সেনও নিরাপদ নন। আমাদের এখানে সংখ্যালঘু নিরাপদ। তপশিলী জাতি, উপজাতি নিরাপদ। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দিলীপ বলেছেন, উনি বলছেন এখানে সবাই নিরাপদ। আর আদিবাসী মহিলাদের ধর্ষণ হচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে, পঞ্চায়েত ভোট যত কাছে আসবে, ততই তৃণমূল-বিজেপির এই তুতু ম্যায় ম্যায় বাড়বে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget