এক্সপ্লোর

কলকাতা পুলিশের ২ আইপিএস-কে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠাল রাজ্য সরকার

কলকাতা: সৌমেন মিত্রকে সরিয়ে রাজীব কুমারকে আগেই ফিরিয়ে আনা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনার পদে। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল কলকাতার ৩ ডিসি এবং ১ পুলিশ সুপারকে। এবার কলকাতা পুলিশের আরও দুই পদস্থ অফিসারকে পাঠানো হল কম্পালসারি ওয়েটিংয়ে। এই দুই আইপিএস হলেন দেবাশিস বড়াল ও  নগেন্দ্র ত্রিপাঠী। দেবাশিস বড়াল যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ছিলেন। তাঁকে পাঠানো হল কম্পালসারি ওয়েটিংয়ে। নগেন্দ্র ত্রিপাঠি ছিলেন ডিসি-ডিডি (২)। তাঁকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল। কলকাতায় ভোট পরিচালনায় এই দু’জনের ভূমিকাই নানা মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছিল। যদিও, ভোটে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী। ভোটের ফল ঘোষণার পর প্রথমে সৌমেন মিত্রকে পুলিশ কমিশনারের পদ থেকে সরানো হয়। তারপর নির্বাচন কমিশনের নির্দেশে ভোটের সময় অপসারিত পুলিশ সুপারদের পুরনো পদে ফিরিয়ে আনা হয়। একইসঙ্গে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন আইপিএস অফিসারকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়। তারমধ্যে ছিলেন দেবজ্যোতি দে। ডিসি (ইএসডি) পদ থেকে তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়। সন্তোষ পাণ্ডে ছিলেন ডিসি (এসএসডি)। তাঁকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়। ডিসি (সাউথ ইস্ট) সুমনজিৎ রায়কেও পাঠানো হয় কম্পালসারি ওয়েটিংয়ে। রশিদ মুনির খান দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার ছিলেন। তাঁকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়। এবার কলকাতা পুলিশের আরও দুই পদস্থ কর্তাকেও কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল। এদিকে, একইসঙ্গে এদিন ৮ আইএএসের পদে রদবদল আনে সরকার। সি এম বাচওয়াত ছিলেন অতিরিক্ত প্রধান সচিব, ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার। তিনি হলেন  অতিরিক্ত প্রধান সচিব , ক্রেতা সুরক্ষা দফতর। বি পি গোপালিকা ছিলেন প্রধান সচিব, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। হলেন  প্রধান সচিব, ফুড প্রসেসিং অ্যান্ট হর্টিকালচার। সুব্রত বিশ্বাস ছিলেন প্রধান সচিব, হাউসিং দফতর। হলেন প্রধান সচিব- সমবায় দফতর। সঙ্ঘমিত্রা ঘোষ ছিলেন  এমডি, ন্যাশনাল হেলথ মিশন। হলেন  সেক্রেটারি- উদ্বাস্তু পুনর্বাসন দফতর। ওঙ্কারসিং মিনা ছিলেন  সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। হলেন সচিব, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। পৃথা সরকার ছিলেন - জলপাইগুড়ির জেলাশাসক। হলেন  অতিরিক্ত সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। সঞ্জয় বনশল ছিলেন-  যুগ্ম সচিব - কর্মি বর্গ ও প্রশাসনিক দফতর। হলেন হুগলির জেলাশাসক। এর মধ্যে ৫ জন আইএএসের গতকালই দফতর বদল হয়েছিল। আজ তাঁদের ফের দফতর বদল হয়। এই ৫ জন হলেন - বি পি গোপালিকা, সুব্রত বিশ্বাস, ওঙ্কারসিং মিনা, পৃথা সরকার, সঞ্জয় বনশল।

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget