এক্সপ্লোর

নেতাজীর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা না করায় কেন্দ্রকে তোপ মমতার

কলকাতা: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালন অনুষ্ঠানে কেন্দ্র নিশানা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, যারা নেতাজীর জন্মদিনে এখনও জাতীয় ছুটি ঘোষণা করেনি, তাদের থেকে বেশি কিছু আশা করা যায় না। মমতা বলেছেন, এখন নেতাজীকে উপযুক্ত মর্যাদা দেওয়া হচ্ছে না। নেতাজীর অন্তর্ধান সংক্রান্ত প্রকৃত ঘটনা এখনও জানতে উত্সুক জনগন। কলকাতার রেড রোডে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়কের ১২১ তম জন্মদিনে তাঁর মূর্তিতে মাল্যদান করেন মমতা। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মমতা বলেছেন, নেতাজীর জন্মদিন এখনও জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়নি। তাঁর প্রশ্ন, বীর স্বাধীনতা সংগ্রামীকে কি এভাবে শ্রদ্ধা জানানো যায় না। রাজ্য সরকার কয়েক বছর আগেই এই দিনটিতে ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রের শাসক দল নেতাজীকে সম্মান জানাতে পারে না। তাই তাদের কাছ থেকে কোনও কিছু আশা করা ঠিক নয়। নেতাজীর অন্তর্ধান সংক্রান্ত রহস্যের সমাধানের দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, দেশ জানতে চায় নেতাজীর কী হল। এ ব্যাপারে যে বক্তব্য রয়েছে, তা সবাই বিশ্বাস করে না। শুধুমাত্র একটা অংশই ওই বক্তব্যে বিশ্বাস করে। নেতাজীর জন্মদিনের অনুষ্ঠানেই যোজনা কমিশন তুলে দেওয়ার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন মমতা। তিনি বলেছেন, নেতাজীর স্বপ্ন ছিল যোজনা কমিশন। আর বিজেপি ক্ষমতায় এসেই সেই যোজনা কমিশনকেই তুলে দিয়েছে। উল্লেখ্য, গতসপ্তাহেই নেতাজী ও স্বামী বিবেকানন্দর জন্মদিনকে ছুটির দিন হিসেবে ঘোষণার জন্য ট্যুইট মারফত্ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন মমতা। মমতার সুরে সুর মিলিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীও বলেছেন, রাজ্যেই এই দাবি কেন্দ্র মানলে তা হবে খুবই ভালো সিদ্ধান্ত। নেতাজী ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেছেন, প্রসঙ্গটি ইতিমধ্যেই কেন্দ্রের কাছে উত্থাপন করেছে রাজ্য। কেন্দ্র মেনে নিলে তা হবে খুবই ভালো সিদ্ধান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget