এক্সপ্লোর

মমতার শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট রাজ্য বিজেপির, আসছেন জেটলি-বাবুল

কলকাতা: মমতার শপথগ্রহণ অনুষ্ঠান অংশ নিচ্ছে বিজেপি। একইসঙ্গে অনুষ্ঠান বয়কটও করছে তারা। আপাত দৃষ্টিতে বিষয়টি অসম্ভব মনে হলেও, আগামীকাল একেই সম্ভব করতে দেখা যাবে গেরুয়া শিবিরকে।  রেড রোডে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন অরুণ জেটলি, বাবুল সুপ্রিয়রা। অন্যদিকে বয়কটে, রাস্তায় থাকবেন দিলীপ ঘোষ, রাহুল সিংহরা। একদিকে বয়কটের রাস্তা, অন্যদিকে অনুষ্ঠানের মঞ্চ।  আপাত দৃষ্টিতে এই স্ববিরোধী অবস্থান নিচ্ছে বিজেপি ,শুক্রবার মমতার শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব একে স্ববিরোধী নয়, বরং স্বাভাবিক ঘটনা বলেই যুক্তি সাজিয়েছে। গেরুয়া শিবিরে, দিল্লি ও কলকাতার এই পরস্পর-বিরোধী অবস্থান নতুন নয়। ২০১৪ লোকসভা নির্বাচনে এ রাজ্যে ১৭ শতাংশ ভোট পেয়ে  প্রদেশ বিজেপি যখন তেড়েফুঁড়ে ময়দানে নেমেছিল, তখনই দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের তৎপরতায় কার্যত জল ঢেলে দেয়। সংসদের অলিন্দে ঘাসফুল ও পদ্মফুলের সম্পর্কে তৈরি হয় নয়া সমীকরণ। যার ছাপ পড়ে এ রাজ্যে, স্তিমিত হয়ে আসে উদ্মাদনা।  বিধানসভায় ১০ শতাংশের বেশি ভোট পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে রাজ্য বিজেপি।  কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রক্ষার পক্ষপাতি হলেও, ভোটব্যাঙ্কের বাধ্যবাধ্যকতা থেকে তখন সুর চড়াতে হচ্ছে রাজ্য বিজেপিকে। সুর চড়াচ্ছেন বটে।  কিন্তু, তাদের  কর্মসূচি ঘিরে  বিতর্ক এড়াতে পারল না  বিজেপি।  শুক্রবার জেলায় জেলায় বিক্ষোভ দেখাবেন তাঁরা, কিন্তু বিক্ষোভের কর্মসূচি থেকে বাদ রাখা হয়েছে কলকাতাকে।  যখন জেলায় বিক্ষোভ চলবে, তখন রেড রোডে নির্বিঘ্নে শপথ নেবে নয়া সরকার। থাকবেন অরুণ জেটলি, বাবুল সুপ্রিয়রা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget