এক্সপ্লোর

স্টেশনে ঢোকার আগে ট্রেনের গতি কমানো, হেল্পলাইন, মেট্রোয় আত্মহত্যার প্রবণতা রুখতে একগুচ্ছ ব্যবস্থা

কলকাতা: শনিবার নেতাজিভবন স্টেশনে সাড়ে চার বছরের ছেলেকে নিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েছিলেন মা।ছেলে প্রাণে বাঁচলেও বাঁচানো যায়নি মা-কে। রবিবার গিরিশপার্ক স্টেশনে আত্মহত্যা করেন সুজয় চক্রবর্তী নামে এক ব্যক্তি।দিন দিন বাড়ছে মেট্রোয় আত্মহত্যার ঘটনা।  প্রাণ যাচ্ছে, ব্যাহত হচ্ছে পরিষেবা, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এবার এই প্রবণতা রুখতে একাধিক পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের টানেল থেকে স্টেশনে ঢোকার আগেই কমানো হবে ট্রেনের গতি। কেউ লাইনে ঝাঁপ দিলে যাতে এমারজেন্সি ব্রেক কষে গাড়ি দাঁড় করানো যায়।মেট্রো স্টেশনে বাড়ানো হবে রেল পুলিশের নজরদারি। মেট্রো স্টেশনগুলিতে লাগানো ৬০০টি সিসিটিভি ক্যামেরা। পার্কস্ট্রিটের মেট্রো ভবন থেকে চলবে সবসময় নজরদারি। কারও সন্দেহজনক গতিবিধি দেখলেই সংশ্লিষ্ট স্টেশনকে সতর্ক করা হবে। এছাড়াও একটি বিশেষ হেল্পলাইন চালু করেছে মেট্রো রেলওয়ে। নম্বরটি হল- ০৩৩-২২২৬-৪৮১৭। কারও আত্মহত্যার প্রবণতা দেখা গেলে এই নম্বরে ফোন করে সতর্ক করা যাবে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষের দাবি, বৃহস্পতিবারই এই হেল্পলাইনে আসা ফোনের সূত্র ধরে এক মহিলার আত্মহত্যার চেষ্টার রোখা গেছে। ওই মহিলাকে বাঁচানো গেলেও, শনি ও রবি পরপর দু’দিন মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে, ১৯৮৪ সালে চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩১৪টি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে কলকাতার মেট্রো স্টেশনগুলিতে। এরমধ্যে ১৫৭ জনের মৃত্যু হয়েছে। প্রাণে বেঁচেছেন ১৫৭ জন। আত্মহত্যার চেষ্টা রুখতে ইস্টওয়েস্ট মেট্রোর নতুন স্টেশনগুলোতে কাচের অথবা ফাইবারের দেওয়াল দেওয়ার সিদ্ধান্ত হয়। যাতে ট্রেন দাঁড়ানোর আগে লাইনের কাছে কেউ পৌঁছতে না পারেন। কিন্তু সেই পরিকাঠামো তৈরি একদিকে যেমন কঠিন, অন্যদিকে ব্যায়বহুলও। তাই মেট্রোর এই এই বিকল্প ব্যবস্থা।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget