এক্সপ্লোর

চক্রান্তের তত্ত্বে অটল থেকেও চাপে পড়ে নারদকাণ্ডে দলীয় তদন্তের ঘোষণা তৃণমূলের

কলকাতা: নারদের স্টিং অপারেশনকাণ্ডে দলীয় স্তরে তদন্ত হবে, দোষী হলে ব্যবস্থা, জানালেন পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বিরোধী দলের নেতার নাম টেনে খাড়া করলেন চক্রান্তের তত্ত্বও। দলটাই দুর্নীতিগ্রস্ত, কে কার বিরুদ্ধে পদক্ষেপ নেবে? কটাক্ষ বিরোধীদের। সোমবার দ্বিতীয় দফার ভোট। তার ঠিক আগে , শনিবার, নারদ নিউজের স্টিং অপারেশনকাণ্ডে দলীয় স্তরে তদন্তের ঘোষণা করল তৃণমূল! শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল মহাসচিবের এই দলীয় তদন্তের ঘোষণাকে অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা! তাদের দাবি, গোটাটাই আসলে লোক দেখানো। কারণ, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অভিযুক্তদের পাশে পাশে দাঁড়াচ্ছেন, সেখানে দলীয় তদন্ত করে কী লাভ? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মতে, গোটা বিষয়টা হল ভোটের আগে ললিপপ দেওয়ার চেষ্টা। বিরোধীদের এও প্রশ্ন, যেখানে তৃণমূলেরই শীর্ষ নেতৃত্বের একাংশকে ফুটেজে দেখা গিয়েছে, সেখানে কি আর তৃণমূলের তদন্তে সত্যিটা কোনও দিন সামনে আসবে? বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, তৃণমূলের তো সবাই দোষী, কে তদন্ত করবে? সাহস থাকলে সিবিআই তদন্ত করাক। অন্যদিকে, সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য সুজন চক্রবর্তী বলেন, অভিযুক্তদের প্রার্থীপদ বাতিল করুক তৃণমূল। বিরোধীদের দাবি, তৃণমূলের তদন্তের অভিমুখ কোন দিকে যেতে পারে তার ইঙ্গিত মিলেছে দলের মহাসচিবের মন্তব্যে। পার্থ চট্টোপাধ্যায় বলেন, সীতারাম ইয়েচুরি, আহমেদ পটেল ও সিদ্ধার্থনাথ সিংহের ভূমিকা নিয়েও তদন্ত হবে। ভূমিকা প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। এখানেই বিরোধীদের প্রশ্ন, দলের বাইরের কারও বিরুদ্ধে তদন্ত করার এক্তিয়ার কি আদৌ তৃণমূলের রয়েছে? এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, আহমেদ পটেলের বিরুদ্ধে তদন্ত করার তৃণমূল কে? বিরোধীরা কটাক্ষ করে বলছে, নারদকাণ্ডে তৃণমূল এতটাই অস্বস্তিতে, যে কখন কী বলবে, তাই বুঝে পাচ্ছে না। তাই এ দিন যে পার্থ চট্টোপাধ্যায় দলীয় তদন্ত হবে বলে জানালেন, সেই পার্থ চট্টোপাধ্যায়ই কয়েক দিন আগে নারদকাণ্ডের তদন্তে ঘোর আপত্তি জানিয়েছিলেন! কেন দল তদন্ত চাইছে না প্রশ্নের উত্তরে বলেছিলেন, বিশ্বাসই করি না যেটা কেন তদন্ত চাইব? আমাদের নিজেদের প্রতি আস্থা আছে। বাম-কংগ্রেস কিংবা নরেন্দ্র মোদী। তৃণমূল বিরোধিতায় সবারই প্রধান অস্ত্র--দুর্নীতি। বিরোধীদের দাবি, দুর্নীতির অভিযোগ, জনমানসেও যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে, তা হাড়ে হাড়ে বুঝছে কালীঘাট। আর তাতেই তারা দিশেহারা হয়ে পড়েছে। একদিকে অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছেন দলনেত্রী। অন্যদিকে, মুখ বাঁচাতে, অভ্যন্তরীণ তদন্তের কথা বলছেন দলের মহাসচিব। কিন্তু, এ সব করে কি মানুষের চোখে ধুলো দেওয়া যাবে? প্রশ্ন বিরোধীদের!

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget