এক্সপ্লোর

মহাশ্বেতা দেবী (১৯২৬-২০১৬)

অরণ্যবাসী মানুষের অধিকারের জন্য আর আগুন ঝরাবে না তাঁর কলম। সিঙ্গুর, নন্দীগ্রামের মতো আন্দোলনে আর প্রতিবাদে আর সরব হবেন না তিনি। মহাশ্বেতা দেবীর জন্ম ঢাকায় ১৯২৬ সালের ১৪ জানুয়ারি। বাবা কল্লোল যুগের কবি ও সাহিত্যিক মণীশ ঘটক। লিখতেন ‘যুবনাশ্ব’ ছদ্মনামে। মা ধরিত্রী দেবীও ছিলেন লেখক ও সমাজসেবী। মহাশ্বেতা দেবীর ছোট কাকা পরিচালক ঋত্বিক ঘটক। এহেন সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠার সূত্রেই লেখালেখির জগতে আসা মহাশ্বেতা দেবীর। দেশভাগের পর চলে আসেন পশ্চিমবঙ্গে। শান্তিনিকেতন থেকে ইংরেজিতে স্নাতক। স্নাতকোত্তরের পাঠ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। গণনাট্য আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা বিজন ভট্টাচার্যর সঙ্গে পরিণয়। ১৯৫৯ সালে বিচ্ছেদ। এরই মাঝে ১৯৪৮ সালে জন্ম হয় বিজন-মহাশ্বেতার একমাত্র সন্তান নবারুণের। তিনিও সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা পান। কয়েক বছর আগে মৃত্যু হয় নবারুণ ভট্টাচার্যর। ১৯৬৪ সালে বিজয়গড় কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু। চাকরির পাশাপাশি সাহিত্য চর্চা। লেখক হিসেবে প্রতিষ্ঠা। সঙ্গে সমাজ সেবা, অরণ্যবাসী মানুষের অধিকারের জন্য লড়াই। তাঁর সাহিত্যেও রয়েছে সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের বঞ্চনা, শোষণের বাস্তব চিত্র। তাঁর বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে ‘অরণ্যের অধিকার’, ‘হাজার চুরাশির মা’, ‘অগ্নিগর্ভ’ প্রভৃতি। ‘অরণ্যের অধিকার’ উপন্যাসের জন্য ১৯৭৯-এ পান সাহিত্য অকাদেমি পুরস্কার পান মহাশ্বেতা দেবী। পরে সম্মানিত হন পদ্মশ্রী, পদ্মবিভূষণ, জ্ঞানপীঠ, রামন ম্যাগসেসে, বঙ্গবিভূষণ সহ একাধিক পুরস্কারে। তাঁর লেখার ওপর ভিত্তি করে হয়েছে ‘রুদালি’, ‘হাজার চওরাশি কি মা’, ‘গঙ্গোর’- সহ বেশ কয়েকটি সিনেমাও। শুধু পশ্চিমবঙ্গই নয়, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ়ের উপজাতি মানুষদের সামাজিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছেন মহাশ্বেতা দেবী। সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গেও জড়িয়েছেন সক্রিয়ভাবে। পথে নেমেছেন তত্কালীন শাসক দলের বিরুদ্ধে। ২০১১ সালের পরিবর্তনের আন্দোলনেও অগ্রণী মুখ হয়ে ওঠেন মহাশ্বেতা দেবী। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। ব্রিগেডে তৃণমূলের সমাবেশ মঞ্চে আগামী দিনের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মানুষের পাশে থেকেছেন....প্রতিবাদে পা মিলিয়েছেন....। তাঁর সৃষ্টির মতোই অনুপ্রেরণা হয়ে রইল তাঁর সেই প্রতিবাদ।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget