এক্সপ্লোর

প্রতিবন্ধী যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ায় স্পাইস জেট কর্তৃপক্ষকে ১০ লক্ষ টাকা জরিমানা

কলকাতা:  সেরিব্রাল পালসিতে আক্রান্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ায় স্পাইস জেট কর্তৃপক্ষকে জরিমানা। ১০ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। ৪ বছরের দীর্ঘ লড়াইয়ের পর এল সাফল্য। প্রতিবন্ধী বলে নামিয়ে দেওয়া হয়েছিল বিমান থেকে। অভিযোগ জানিয়েছিলেন বিভিন্ন জায়গায়। কড়া নেড়েছিলেন সুপ্রিম কোর্টের দরজাও। ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে স্পাইস জেট বিমান সংস্থাকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কী ঘটেছিল সেদিন জিজার সঙ্গে? দিনটা ছিল ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি, রবিবার। স্পাইস জেট সংস্থার সকালের বিমানে একটি কনফারেন্সে যোগ দিতে গোয়া যাওয়ার কথা ছিল সেরিব্রাল পালসিতে আক্রান্ত জিজা ঘোষের। নির্দিষ্ট সময়েই তিনি বিমানে উঠে বসেন৷ অভিযোগ, বিমান ছাড়ার আগেই, বিমান সংস্থার কর্মীরা তাঁকে বলেন, আপনাকে নেমে যেতে হবে৷ বিমান চালক আপনাকে নিয়ে যেতে রাজি নন। বিমান সংস্থার কর্তারাও সেদিন একই কথা বলেন বলে জানান জিজা। তা সত্বেও তিনি বিমান থেকে নামতে রাজি না হওয়ায় জোর করে তাঁকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ গোটা ঘটনায় তিনি চূড়ান্ত অপমানিত হয়ে ছিলেন বলেই জানিয়েছিলেন জিজা৷ তাঁর দাবি ছিল, বিমানের ওই চালককে চাকরি থেকে বরখাস্ত করা হোক৷ সামাজিক ন্যায়বিচার ও নারী কল্যাণমন্ত্রী মুকুল ওয়াসনিককে ই-মেল করে অভিযোগ জানিয়ে ছিলেন জিজা৷ অভিযোগ জানানো হয় স্পাইস জেট কর্তৃপক্ষকেও৷ বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপিকা তিনি৷ সেদিন জরুরি কাজ থাকলেও স্পাইস জেট-এর কর্মীদের বাজে ব্যবহারের জন্যে তিনি তাঁর গন্তব্যে পৌঁছতে পারেননি। পরে অবশ্য এই ঘটনার জন্য ক্ষমা চায় স্পাইস জেট কর্তৃপক্ষ। মানসিক নির্যাতন ও আর্থিক ক্ষতির অভিযোগ করে সুপ্রিম কর্টে মামলা করেন জিজা। সেই লড়াইয়েই অবশেষে সাফল্য পেলেন তিনি। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ,

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget