এক্সপ্লোর

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ২৫ শে মিছিলে বামেদের ডাক অধীরের, মমতা দুষলেন কেন্দ্রকেই

কলকাতা: মূল্যবৃদ্ধি নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। মমতা-সরকারের সমালোচনায় বিরোধীরা। ২৫ জুন মিছিলের ডাক অধীর চৌধুরীর। জোট-বার্তা দিয়ে আমন্ত্রণ জানালেন সূর্যকান্ত মিশ্রকে। অন্যদিকে, মূল্যবৃদ্ধির জন্য মোদী সরকারকে দায়ী করে বিরোধীদের ভূমিকার সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধির আঁচ। রান্নাঘর ছাড়িয়ে রাজনীতিতে। একদিকে সরব মুখ্যমন্ত্রী। অন্যদিকে, মিছিলের ডাক কংগ্রেসের। শনিবার, নেতাজি ইন্ডোরে, দলের কর্মিসভা থেকে সুর চড়ান তৃণমূলনেত্রী। তাঁর দাবি, মূল্যবৃদ্ধির জন্য দায়ী কেন্দ্র। অথচ, বিরোধীরা এই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনীতি শুরু করেছে। সিপিএম-কংগ্রেস অবশ্য কেন্দ্র-রাজ্যকে দুপক্ষকেই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছে। এর প্রতিবাদে আগামী শনিবার, রামলীলা পার্ক থেকে মেয়ো রোডের গাঁধী মূর্তি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, মূল্যবৃদ্ধিতে রাশ টানতে রাজ্য সরকার ব্যর্থ। জোট-বার্তা দিয়ে ২৫ তারিখের মিছিলে যোগ দিতে সিপিএমের রাজ্য সম্পাদককে আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মূল্যবৃদ্ধির আঁচ একেবারে রান্নাঘরে গিয়ে পড়ে। এরকম একটি হাতে-গরম ইস্যুকে হাতিয়ার করে রাস্তায় নেমে সংগঠনকে চাঙ্গা করতে চায় বিরোধীরা। আবার, এই ইস্যুতে একযোগে কেন্দ্র ও বিরোধীদের আক্রমণ করে পাল্টা বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget