এক্সপ্লোর

এবিপি আনন্দে সরাসরি ক্লাসরুম, বিজ্ঞান ও অ্যাকাউন্টেন্সির পর কাল বিষয় অঙ্ক, লকডাউন মিটলেই মাধ্যমিকের রেজাল্ট

কালকের বিষয় অঙ্ক। নজর রাখুন একমাত্র এবিপি আনন্দ-র পর্দায়।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: করোনা আবহে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের জন্য সরাসরি বাংলার শিক্ষা ক্লাসরুমের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার থেকে ১৩ তারিখ পর্যন্ত এবিপি আনন্দে সম্প্রচারিত হচ্ছে লাইভ ক্লাসরুম। বেলা ৩টে থেকে একঘণ্টা  এই অনুষ্ঠান। প্রতিদিন বিভিন্ন বিষয়ে ক্লাস করাবেন শিক্ষকরা।

জীবন বিজ্ঞান ও অ্যাকাউন্টেন্সির অনলাইন ক্লাস। এবিপি আনন্দর স্টুডিয়ো থেকে সরাসরি ক্লাস করালেন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের শিক্ষক জহরকালী চট্যোপাধ্যায়, বেহালা হাই স্কুলের শিক্ষক অর্ণব ঘোষ,  সূর্যকুমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন মজুমদার, পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক দেবাশিস দে। লকডাউন উঠলেই যুদ্ধকালীন তৎপরতায় মাধ্যমিকের রেজাল্ট, এবিপি আনন্দে বললেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

কালকের বিষয় অঙ্ক। নজর রাখুন একমাত্র এবিপি আনন্দ-র পর্দায়।

এবিপি আনন্দে সরাসরি এই ক্লাসরুমে নিজেদের প্রশ্ন রাখতে পারছে পড়ুয়ারা। সেজন্য নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে। যেদিন যে বিষয় নিয়ে অনুষ্ঠান, তার আগের দিন সন্ধে ৬টা পর্যন্ত সেই বিষয়ের প্রশ্ন পাঠানো যাবে। পড়ুয়ারা নিজেদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমেল করতে পারে।

হোয়াটসঅ্যাপ নম্বর হল - ৯৭৪৮২১৭২০১

ইমেল আইডি - bsclassroom2020@gmail.com

লকডাউনের মধ্যে পড়ুয়াদের শিক্ষাদান যাতে ব্যাহত না হয়, সে জন্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক থেকে পড়ুয়া, সকলেই।  শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, ৭ তারিখ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইংরেজি ক্লাস নেওয়া হয়েছে। ৮ তারিখ বুধবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান ও উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য অ্যাকাউন্টেসি। ৯ এপ্রিল মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণির গণিত, ১০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাংলা পড়াবেন শিক্ষকরা। ১১-য় মাধ্যমিকের ভৌতবিজ্ঞান এবং উচ্চমাধ্যমিকের ফিজিক্স ও ১২-য় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ইতিহাস পড়ানো হবে। শেষদিন অর্থাৎ ১৩ এপ্রিল মাধ্যমিকের ভূগোল এবং উচ্চমাধ্যমিকের অর্থনীতি পড়াবেন শিক্ষকরা।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget