এক্সপ্লোর

'পদ্মাবতী'র সমর্থনে বলিউডের পথে হেঁটে ১৫ মিনিট ব্ল্যাকআউট টলিউডে

কলকাতা:  পদ্মাবতী বিতর্কের আঁচ দেশ ছেড়ে বিদেশেও। না চেয়েও হস্তক্ষেপ করতে হয়েছে দেশের শীর্ষ আদালতকে। এবার সারা দেশের সঙ্গে টিম পদ্মাবতীর পাশে দাঁড়াল টলিউডও। গতকালই এক সাংবাদিক বৈঠক করে গৌতম ঘোষ, প্রসেনজিত চট্টোপাধ্যায় জানান, বলিউডের পথে হেঁটে পদ্মাবতীর সমর্থনে আজ পনেরো মিনিটের জন্যে ব্ল্যাকআউট করবে টলিউড স্টুডিওপাড়া। সেইমতো ঘড়ির কাঁটায় ঠিক বারোটা বাজতেই এনটিওয়ান, টেকনিশিয়ান সহ ইন্ডাস্ট্রির সমস্ত স্টুডিওতে কাজ বন্ধ করে দেওয়া হয়। ইন্ডাস্ট্রির সমস্ত কলাকুশলী, অভিনেতা, অভিনেত্রীরা বাইরে এসে দাঁড়িয়ে যান, সঙ্গে প্রতিবাদ স্বরূপ কালো ব্যাচ পড়ে নেন সকলে। প্রতিবাদে সামিল হয়ে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার বলেন, টিম পদ্মাবতীর পাশে রয়েছে গোটা টলিউড। তাঁর কথা কোনও ছবির মুক্তি কেউ এভাবে জোরজবরদস্তি আটকাতে পারেন না। ছবি বানানো হয় মানুষের জন্যে, মানুষের কথা ভেবে। মানুষই বিচার করতে পারে, ছবিটি দেখা যাবে না, সেখানে সত্যিই ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। কিন্তু যখন কোনও কট্টরপন্থী সংগঠন গায়ের জোর খাটিয়ে ছবি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে, তখন বাস্তবে একজন শিল্পীর সৃষ্টিকে গলা টিপে হত্যা করা হয়। একজন শিল্পী হিসেবে অপর শিল্পীদের প্রতি এধরনের অসম্মানজনক আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়। আজ স্টুডিওপাড়ার এই প্রতিবাদে সামিল হয়েছিলেন বড় থেকে ছোট সমস্ত কলাকুশলীরাই। এমনকি ছবি তৈরির ওপর যেকোনও ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধেই আজ সরব হয়েছিল টলিপাড়া। সেখানকার কলাকুশলীদের দাবি, কোনওরকমে হুলিয়া জারি করে কোনও ছবি দেখানো কেউ, কোনও দল বন্ধ করতে পারে না। দেশের শিল্পকে নষ্ট করে দেওয়া হচ্ছে এরফলে। মানুষকে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক ছবিটি তাঁরা দেখবেন না বাতিল করে দেবেন। সঞ্জয়লীলা বনশালীর মতো একজন ব্যক্তিকে এভাবে অসম্মান করা কখনও মেনে নেওয়া যায় না, মন্তব্য টলিপাড়ার সদস্যদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget