এক্সপ্লোর

কালীপুজোয় বৃষ্টি, ভাইফোঁটাতেও ভারী বর্ষণের আশঙ্কা, বিকেলের পর আবহাওয়া উন্নতির সম্ভাবনা

কলকাতা:  ভ্রাতৃদ্বিতীয়াতেও সকাল থেকে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল রাত পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অবস্থান ছিল জামশেদপুরের কাছাকাছি। প্রতিঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পূর্বে এগোচ্ছে নিম্নচাপ। যার জেরে আজ দিনভর কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার একাংশে। অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। এদিকে সকাল থেকে বৃষ্টির জেরে কলকাতার বেশ কিছু এলাকায় জল জমে গিয়েছে। জল জমেছে সিআর অ্যাভিনিউ, দমদম ও পাতিপুকুর আন্ডার পাস, ঠনঠনিয়া, এমজি রোডে। তবে জমা জলের কারণে এখনও পর্যন্ত যানজটের খবর নেই। গতকাল রাত থেকে টানা বৃষ্টি ও ঝোড়া হাওয়ায় দক্ষিণ ২৪ পরগনার বকখালির ফ্রেজারগঞ্জে ভেঙেছে সমুদ্র বাঁধ। জলের তোড়ে বাঁধের প্রায় ২৫০ থেকে ৩০০ মিটার ভেঙে গিয়েছে। জলমগ্ন বেশ কয়েকটি বাড়ি এবং চাষের জমি। ঘরছাড়া প্রায় ৫০টি পরিবার। এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। মুর্শিদাবাদেও ভাইফোঁটার সকাল শুরু বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া দিয়ে। ঝাড়গ্রাম জেলা জুড়ে সকাল থেকে শুরু হয়েছে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, ঘাটাল দাসপুরের মতো জায়গাগুলিতে সকাল থেকে চলছে ভারী বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। অনেক জায়গায় বৃষ্টির জেরে দাঁড়িয়ে গিয়েছে জল। ফসল নষ্টের আশঙ্কায় কৃষকরা। জেলা জুড়ে কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুরেও। ধানের মরসুমে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় ফসলের প্রভূত ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget