এক্সপ্লোর

Viral News: তিন ঘণ্টা স্তব্ধ হৃদস্পন্দন, দৈবস্পর্শে ফিরল প্রাণ! ভাইরাল ‘মিরাকল শিশু’

Child Survives Death: কানাডার অন্টারিও-তে এই অসম্ভবকে সম্ভব করা গিয়েছে।

অন্টারিও: ব্যস্ততার মধ্যে ছেলে সামলানো সহজ নয়। তাই নিশ্চিন্তে ডে কেয়ারে একরত্তিকে রেখে গিয়েছিলেন মা-বাবা। কিন্তু তাতেই মারাত্মক ঘটনা ঘটে যায়। সুইমিং পুল থেকে ঠান্ডা-শীতল, নিথর দেহ উদ্ধার হয়। নয় নয় করে প্রায় তিন ঘণ্টা স্তব্ধ ছিল হৃদযন্ত্র। কিন্তু তার পরও অত্যাশ্চর্য ভাবে একরত্তির শরীরে প্রাণ ফেরানো সম্ভব হল (Child Survives Death)।

নিশ্চিন্তে ডে কেয়ারে একরত্তিকে রেখে গিয়েছিলেন মা-বাবা

কানাডার অন্টারিও-তে এই অসম্ভবকে সম্ভব করা গিয়েছে। গত ২৪ জানুয়ারি মাত্র ২০ মাস বয়সি ওয়েলন সন্ডার্সকে ডে কেয়ারে রেখে গিয়েছিলেন মা-বাবা। কিন্তু কোনও ভাবে ডে কেয়ারের পিছনের সুইমিং পুলে পড়ে যায় একরত্তি শিশুটি। প্রায় মিনিট পাঁচেক খুঁজেই পাওয়া যায়নি তাকে। দমকল এসে যখন সুইমিং পুল থেকে উদ্ধার করে তাকে, ছোট্ট শরীরটি শীতল এবং নিথর হয়ে গিয়েছে (Miracle Child)।

আশা নেই ধরে নিয়েও ওয়েলনকে শার্লট এলেনর এঙ্গেলহার্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই অসম্ভবকে সম্ভবে পরিণত করেন চিকিৎসক এবং হাসপাতালের কর্মীরা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই হাসপাতালে আধুনিক সুযোগ-সুবিধা প্রায় নেই। কিন্তু একরত্তির জন্য ওই দিন ঝাঁপিয়ে পড়েন চিকিৎসক থেকে নার্স, ল্যাবের কর্মী থেকে ওয়ার্ড বয়।

কানাডার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, টানা তিন ঘণ্টা ধরে শিশুটিকে CPR দেওয়া হয়। ঘরের মধ্যে পোর্টেবল হিটার ধরে দাঁড়িয়েছিলেন ল্যাবের কর্মীরা। মাইক্রোওয়েভে জল গরম করে এগিয়ে দিচ্ছিলেন নার্সরা। অন্য দিকে, ফোনে লন্ডনের বড় হাসপাতালের সঙ্গে লাগাতার ফোনে শলা-পরামর্শ নিয়ে যাচ্ছিলেন কর্মীরা। তাতেই একরত্তির শরীরে প্রাণ ফেরানো সম্ভব হয়।

এর পর বেশ কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে হাসপাতালেই ছিল ওয়েলন। শেষ মেশ ৬ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। আপাতত পুরোপুরি সুস্থ সে। বাড়িতেই রয়েছে। বাড়ির লোকজন এখন তাকে নিয়েই ব্যস্ত। এক মুহূর্তের জন্য কাছছাড়া করছেন না কেউ। তবে এই সাফল্যের কৃতিত্ব নিতে নারাজ হাসপাতালের চিকিৎসকরা। তাঁদের মতে, সকলে একযোগে ঝাঁপিয়ে পড়েছিলেই অসম্ভবকে সম্ভব করা গিয়েছে।

ওয়েলনের এই বেঁচে ফেরার ঘটনা মুখেমুখে ছড়িয়ে পড়েছে কানাডায়। সংবাদমাধ্যমের দৌলতে দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে খবর। তাতে শোরগোল পড়ে গিয়েছে। এ ভাবেও ফিরে আসা যায়, একরত্তির বেঁচে ফেরাকে এ ভাবেই ব্যাখ্যা করছেন অনেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget