এক্সপ্লোর

India News: তুমুল বৃষ্টিতে ধস, অরুণাচল প্রদেশে খড়কুটোর মতো ভেসে গেল গাড়ি

Flash Flood:তুমুল বৃষ্টিতে ধস নেমে খড়কুটোর মতো ভেসে গেল গাড়ি। গত শুক্রবার অন্ধ্রপ্রদেশের সুবনসিড়ি জেলায় গত শুক্রবার ঘটনাটি ঘটেছে। গোটা পর্বের একটি ভিডিও-ও ট্যুইটারে শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই।

ইটানগর: তুমুল বৃষ্টিতে (heavy downpour) ধস (landslide) নেমে খড়কুটোর মতো ভেসে গেল গাড়ি (car)। গত শুক্রবার অরুণাচল প্রদেশের (arunachal pradesh) সুবনসিড়ি জেলায় গত শুক্রবার ঘটনাটি ঘটেছে। গোটা পর্বের একটি ভিডিও-ও (video) ট্যুইটারে (twitter) শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই।

কী ঘটেছে?
ভিডিওয় দেখা যাচ্ছে, হাঁটু পর্যন্ত ডোবা অবস্থায় সাদা রঙের একটি স্করপিও-র সামনে তিন জন দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের চোখের সামনেই একটু একটু করে সরে যাচ্ছে গাড়িটি। কিছুক্ষণ পর দেখা গেল, স্করপিওটি পুরোপুরি ভেসে গিয়েছে। সম্ভবত একটি খাদে পড়ে যায় সেটি। হড়পা বানের জেরেই অরুণাচলের ছিপুটা গ্রামে ওই ঘটনা ঘটেছে, মনে করছে প্রশাসন। এই মুহূর্তে উত্তরপূর্বের এই রাজ্যে ভারী বৃষ্টির তাণ্ডব চলছে। আজ পর্যন্ত সেখানে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর। তার মধ্যেই এই ভিডিও। ঘটনা দেখে শিউরে উঠেছেন অনেকে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশের মতোই আর কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টির দাপট চলছে যার অন্যতম উত্তরাখণ্ড। যার অন্যতম উত্তরাখণ্ড। 

উদ্বেগে উত্তরাখণ্ড...
তুমুল বৃষ্টিতে ধসের ঘটনা নতুন নয়। কিন্তু যদি বৃষ্টির দাপটে আস্ত একটা পাহাড় ধসে পড়ে, তা হলে? চমকে উঠলেও বাস্তবে এমনই ঘটনা ঘটে উত্তরাখণ্ডে। শুক্রবারের ওই ঘটনার জেরে আপাতত আদি কৈলাস মানসরোবর যাত্রার  অন্যতম রুট বন্ধ হয়ে যায়। সন্ধে পেরিয়ে তখন রাত। হঠাতই একটি পাহাড়ের সিংহভাগ ভেঙে পড়ে নাজাং তাম্বা গ্রামের কাছে। তার পর থেকে জাতীয় সড়ক বন্ধ। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবারের ওই বিপর্যয়ের ফলে তীর্থযাত্রী ও স্থানীয় বাসিন্দা মিলিয়ে অন্তত ৪০ জন আটকে পড়েন। শুধু জাতীয় সড়ক নয়, পাহাড়-ভঙ্গের জেরে যান চলাচলের অন্তত শ'খানেক গ্রামীণ রাস্তা এবং একাধিক হাইওয়েও বন্ধ। হৃষিকেশ-গঙ্গোত্রী হাইওয়ে এই মুহূর্তে পাথর ও বোল্ডারে ঢাকা। সম্ভবত উত্তরকাশীর কাছে পাহাড় থেকে ধস নেমে এই অবস্থা হয়েছে। এক ছবি দেহরাদুন জেলার বিকাশনগর-কলসি-বরকোট ন্যাশনাল হাইওয়ের। পরিস্থিতি সামলাতে নেমে পড়েন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য়রা। দেহরাদুনের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন, বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই।কম-বেশি এক ছবি দিল্লিতে। টানা তিন দিন বৃষ্টির জেরে জলমগ্ন রাজধানী ও সংলগ্ন। একদিকে জলভাসি এলাকা, অন্য দিকে তীব্র যানজট। সোশ্যাল মিডিয়ায় ভোগান্তির সেই সব ছবি ও ভিডিও শেয়ার করেছেন নেটিজেনরা যা দেখে অনেকেই চিন্তায়। 

আরও পড়ুন:নবান্ন অভিযানে হিংসা, মানবাধিকার লঙ্ঘন! সিবিআই চাইল বিজেপি-র কেন্দ্রীয় দল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বাড়ছে হতাহতের সংখ্যা, ‘শান্তি মিছিলে’ পুলিশকে লক্ষ্য করে হামলা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বাড়ছে হতাহতের সংখ্যা, ‘শান্তি মিছিলে’ পুলিশকে লক্ষ্য করে হামলা
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget