এক্সপ্লোর

Madhya Pradesh News: কার্বাইড বন্দুক কেড়ে নিল দৃষ্টিশক্তি, মধ্যপ্রদেশে অন্ধ হয়ে গেল ১৪ শিশু, ‘মিনি কামান’ বিক্রিতে প্রশ্ন

Deadly Carbide Gun: দীপাবলিতে আতসবাজির, শব্দবাজির  পাশাপাশি এবার কার্বাইড বন্দুক কেনার হিড়িকও ছিল চোখে পড়ার মতো।

ভোপাল: দীপাবলিতে বাজির তাণ্ডব দেখেছে গোটা দেশ। আদালত সবুজ বাজিতে অনুমোদন দিলেও, দেদার নিষিদ্ধ বাজি পোড়ানো হয়েছে। দিল্লি, কলকাতা-সহ দেশের প্রায় সর্বত্রই এক ছবি দেখা গিয়েছে দীপাবলিতে। আর সেই আবহে মর্মান্তিক ঘটনা সামনে এল মধ্যপ্রদেশ থেকে। সেখানে কার্বাইড বন্দুক চালাতে গিয়ে দৃষ্টিশক্তি হারাল ১৪ শিশু। (Deadly Carbide Gun)

দীপাবলিতে আতসবাজির, শব্দবাজির  পাশাপাশি এবার কার্বাইড বন্দুক কেনার হিড়িকও ছিল চোখে পড়ার মতো। ছোটদের সেই আবদার মেটাতে কুণ্ঠা করেননি বড়রাও। কিন্তু সেই আবদারের এমন মাশুল চোকাতে হবে, ভাবতে পারেননি কেউ। কার্বাইড বন্দুক চালিয়ে মধ্যপ্রদেশে বহু শিশু অসুস্থ হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালে, গত তিন দিনে ১২২-এর বেশি শিশু ভর্তি রয়েছে এই মুহূর্তে, যার মধ্যে পাকাপাকি ভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে ১৪ শিশু। (Madhya Pradesh News)

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশের বিদিশার অবস্থা সবচেয়ে খবর। সেখানে খোলা বাজারে দেদার কার্বাইড বন্দুক বিকিয়েছে। এক-একটির দাম রাখা হয় ১৫০ থেকে ২০০-র মধ্যে। অথচ গত ১৮ অক্টোবরই কার্বাইড বন্দুক নিষিদ্ধ করে সরকার। কারণ খেলনা বলে বাজারে বিক্রি হলেও, কার্বাইড বন্দুক থেকে বারুদ আসলে বোমার মতো ফাটে। 

বাজার থেকে কেনা কার্বাইড বন্দুকে যেমন আহত হয়েছে অনেকে, তেমনই সোশ্য়াল মিডিয়ায় ভিডিও দেখে বাড়িতে কার্বাইড বন্দুক তৈরি করতে গিয়েও চোখ হারিয়েছে অনেকে। ১৭ বছরের নেহার বক্তব্য, “হোমমেড কার্বাইড বন্দুক কিনেছিলাম। কিন্তু সেটিতে বিস্ফোর ঘটে। আমার চোখ সম্পূর্ণ ভাবে পুড়ে যায়।” আবার রাজ বিশ্বকর্মা নামের এক বালক বলে, “সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে বাড়িতেই কার্বাইড বোমা তৈরির চেষ্টা করি। আমার মুখের উপর ফেটে যায়। চোখ গিয়েছে আমার।”

কার্বাইড বন্দুক বিক্রি নিয়ে এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোপাল, ইন্দৌর, জবলপুর, গ্বালিয়রের বিভিন্ন হাসপাতালের চক্ষু বিভাগের ওয়ার্ড একেবারে ভর্তি। ভোপালের Hamidia হাসপাতালে গত ৭২ ঘণ্টায় ২৬ শিশুকে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসকরা। Hamidia হাসপাতালের CMHO মণীশ শর্মা বলেন, “এগুলো মোটেই খেলনা নয়। বিস্ফোরক বোঝাই যন্ত্র। সরাসরি চোখের ক্ষতি করে। বিস্ফোরণের পর যে ধাতব কণা ছিটকে আসে এবং কার্বাইডের ধোঁয়া বেরোয়, তাতে রোটিনে পুড়ে যায়। একাধিক এমন ঘটনা সামনে এসেছে। চিরকালের জন্য চোখ হারাচ্ছে শিশুরা।” কিছু শিশুকে ICU-তেও রাখা হয়েছে বলে খবর। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্লাস্টিক ও টিনের পাইপের মধ্যে গান পাওডার, দেশলাই কাঠির বারুদ, ক্যালসিয়াম কার্বাইড পোরা হয় প্রথমে। এর পর ওই পাইপ ফুটো করে তার মধ্যে দিয়ে আগুন ধরানো হয়। এতে তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে, ছিটকে বেরোয় আগুনের গোলা। ‘ছোট কামান’ হিসেবে সেগুলি বিক্রি করা হয় বাজার। ফুটপাতের স্টলেও দেদার বিক্রি হয়। বর্তমানে ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টস থেকেই কার্বাইড বন্দুক কিনতে ব্যস্ত হয়ে পড়েছে সকলে, বিশেষ করে শিশু এবং কিশোররা।

সেরা শিরোনাম

Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Success Story: গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
Gold Ring Scheme: নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

ভিডিও

Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget