এক্সপ্লোর

Bangladesh News : গুঁড়িয়ে দিতে পারে বিশাল অট্টালিকা ! পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি করা 'বিস্ফোরক' কী কী ঘটাতে পারে?

পাকিস্তান থেকে 'বিস্ফোরক' আমদানি বাংলাদেশের, কী এই ‘সিসমিক ইমালসন এক্সপ্লোসিভ’?

কলকাতা : ক্রমেই বাড়ছে ঘনিষ্ঠতা। কিছুদিন আগেই এক পাক মৌলবাদী নেতা হুঙ্কার দিয়েছিলেন, বাংলাদেশের সব প্রয়োজনে তারা আছে, এমনকী পাকিস্তানের নিউক্লিয়ার বোমাও বাংলাদেশের ! এরপর থেকেই পাকিস্তান থেকে চট্টগ্রামে শুরু হয়ে যায় জাহাজে জিনিসপত্র আনা-নেওয়া । এবার  তাই নিয়ে বিস্ফোরক দাবি করল শেখ হাসিনার দল। আওয়ামী লিগের দাবি, সম্প্রতি করাচি থেকে জাহাজে করে বিস্ফোরক আনা হয়েছে বাংলাদেশে। আর এখন পড়শি দেশের নয়া নিয়ম অনুসারে বাক্স-প্যাঁটরা না খুলেই তা ছেড়েও দেওয়া হয়েছে। তবে সেই বাক্সের গায়ে যা লেখা, তাতেই দেখা যাচ্ছে পাকিস্তান থেকে এই সব বাক্সে এসেছে এমন বিস্ফোরক যার ক্ষমতা ভয়ঙ্কর। 

কী করতে পারে এই  সব বিস্ফোরক ?

২১ ডিসেম্বর করাচি থেকে যে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে, তা নিয়ে বিস্ফোরক দাবি করল শেখ হাসিনার দল। এক্স হ্যান্ডলে আওয়ামী লিগের তরফে বলা হয়েছে,  করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ ২১ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয়। তাতে ‘সিসমিক ইমালসন’ নামে বিস্ফোরক আনা হয়েছে। এই বিস্ফোরকগুলি যে কোনও নির্মাণ ধ্বংস করতে সক্ষম এবং হতাহতের সংখ্যাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এক্স হ্যান্ডল পোস্টে আওয়ামী লিগের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের নৌবাহিনী কয়েক ঘণ্টার জন্য কন্টেনারগুলিকে আটকে রাখলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হয়। সুত্রের খবর, জাহাজটি চট্টগ্রামে আসে গত ২১ তারিখ। বিডি ডাইজেস্ট সূত্রে খবর,  করাচি থেকে আসা মালবাহী জাহাজটির নাম এমভি ইউয়ান জিয়াং ফা ঝং। বন্দর সূত্রে খবর, এই জাহাজটি সাধারণত, পাকিস্তান ও দুবাই থেকে চিনি, গুড়, কাপড়, ডলোমাইট, লোহার ছাঁট ও যন্ত্রাংশ বিভিন্ন দেশে পৌঁছে দেয়। জাহাজটি যে সব পণ্য পরিবহণ করে, তার তালিকায় বিস্ফোরক নেই। তাই কারা কোথা থেকে এই জাহাজে বিস্ফোরক বোঝাই করেছে, তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

কন্টেনারে লাল রঙের বর্ডারে লেখা  ‘বিস্ফোরক’

বিডি ডাইজেস্ট সূত্রে আরও খবর, জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসার পর তা থেকে সংবাদমাধ্যমকে দূরে রাখার চেষ্টা করে বাংলাদেশের নৌসেনা বাহিনী। পরে চট্টগ্রাম বন্দরের এক আধিকারিক কন্টেনারের ছবি প্রকাশ্যে আনেন। এর মধ্যে একটি কন্টেনারে লাল রঙের বর্ডারের মধ্যে লেখা রয়েছে ‘বিস্ফোরক’। যে বিস্ফোরকগুলি তৈরি করেছে কম্বোডিয়ার একটি সংস্থা। তবে কন্টেনারগুলি সরাসরি কম্বোডিয়া থেকে আসেনি। এগুলি এসেছে পাকিস্তান ও দুবাই হয়ে।

এর আগে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে স্বাধীনতার পর প্রথমবার বাংলাদেশে ঢোকে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ।তখন করাচি থেকে আসা কন্টেনারের সংখ্যা ছিল ২৯৭। ২১ ডিসেম্বর আসা জাহাজে, সেই কন্টেনারের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯৯। একইসঙ্গে অত্যন্ত  তাৎপর্যপূর্ণভাবে মহম্মদ ইউনূসের সরকার ঘোষণা করেছে, এখন থেকে পাকিস্তান থেকে আসা কন্টেনারগুলি তল্লাশি করার কোনও দরকার নেই। অর্থাৎ চালানে যা লেখা থাকবে, সেটাকেই চুড়ান্ত বলে ধরা হবে।  এই সুযোগেই কি আদাতে পাকিস্তান থেকে নিরাপদে বিস্ফোরক পাচার হচ্ছে বাংলাদেশে?  

একদিকে বাংলাদেশে যখন ক্রমেই ভারত-বিদ্বেষ বাড়ছে, ক্রমেই কাছাকাছি আসছে বাংলাদেশ-পাকিস্তান।  কিন্তু, ভারতের আগামী দিনে কী পদক্ষেপ করবে? মোদি সরকার চুপ কেন? পাল্টা প্রশ্ন তুলছে বিরোধীরা।   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget