এক্সপ্লোর

Pakistan Polio Vaccination: অর্থসঙ্কটে ভুগছে পাকিস্তান! পোলিও টিকাদান কর্মসূচি কাটছাঁট, স্বাস্থ্য কর্মীদের বেতনও কমিয়ে দিল পাক সরকার!

Polio Vaccination: এই পরিস্থিতিতে আরও বেতন কমানোর আশঙ্কার মধ্যে রয়েছেন পোলিও কর্মীরা। ইতিমধ্যেই মজুরি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং পূর্বের পূর্ণ ক্ষতিপূরণ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ শুরু করেছেন

নয়া দিল্লি: ওয়াইল্ড পোলিওভাইরাস টাইপ ১ (WPV1) সম্প্রতি ধরা পড়েছে পাকিস্তানে। পাকিস্তানে পোলিওভাইরাসের ঘটনা বৃদ্ধির খবরও প্রকাশ্যে এসেছিল। ২০২৫ সালে পাকিস্তানে তৃতীয় পোলিও রোগী শনাক্ত হয়েছিল। এরই মধ্যে একটি খবর প্রকাশ্যে এসেছে সেখানে বলা হয়েছে অর্থসঙ্কটের কারণে পাকিস্তানের পোলিও টিকাদান কর্মসূচি কাটছাঁট করা হয়েছে। এমনকী, স্বাস্থ্য কর্মীদের বেতনও কমিয়ে দেওয়া হয়েছে বলে রিপোর্টে প্রকাশিত হয়েছে। 

দ্য ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে, পোলিও টিকাদান অভিযানের সময়কাল পূর্বনির্ধারিত সাত দিন থেকে কমিয়ে মাত্র চার দিন করা হয়েছে। পুরুষ ও মহিলা পোলিও কর্মী, এলাকা ইনচার্জ এবং ইউনিয়ন পরিষদের মেডিকেল অফিসারদের বেতনে কাটছাঁট করা হয়েছে। পোলিও কর্মীদের আগে প্রতি অভিযানে ১৩,০০০ পাকিস্তানি রুপি এককালীন দেওয়া হতো, এখন তাদের ৭,০০০ পাকিস্তানি রুপি দেওয়া হবে। অন্যদিকে, এলাকা ইনচার্জরা, যারা আগে অভিযান চলাকালীন মোট ১৯,০০০ পাকিস্তানি রুপি পেতেন, এখন তাদের ৯,২১৬ পাকিস্তানি রুপি দেওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের মেডিকেল অফিসারদের বেতনও কমানো হয়েছে—প্রতি অভিযানে ২৫,০০০ পাকিস্তানি রুপি থেকে কমিয়ে এখন তাদের মাত্র ১৬,০০০ পাকিস্তানি রুপি দেওয়া হবে। এতে আরও বলা হয়েছে, তহবিলের ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ স্বাস্থ্য বিভাগ একটি গুরুতর আর্থিক ও অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন, এমনটাই বলা হচ্ছে রিপোর্টে। 

এই পরিস্থিতিতে আরও বেতন কমানোর আশঙ্কার মধ্যে রয়েছেন পোলিও কর্মীরা। ইতিমধ্যেই মজুরি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার এবং পূর্বের পূর্ণ ক্ষতিপূরণ পুনর্বহালের দাবিতে প্রতিবাদ শুরু করেছেন স্বাস্থ্য কর্মীরা। দাবি পূরণ না হলে তারা আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন।

এই পদক্ষেপকে অন্যায্য আখ্যা দিয়ে মহিলা পোলিও কর্মীরা সরকারকে "দরিদ্র দিনমজুরদের ক্ষতিপূরণ কেড়ে না নিয়ে নিজেদের অপব্যয় কমানোর" আহ্বান জানিয়েছেন। এদিকে, পাকিস্তানি সরকার ধাপে ধাপে মজুরি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত বছর রাওয়ালপিন্ডিতে পোলিও নির্মূলের বিষয়ে জেলা প্রশাসনের দাবিগুলো ভুয়ো ছিল। কারণ নতুন নমুনা পরীক্ষায় পোলিও ভাইরাসের ব্যাপক উপস্থিতি পাওয়া গেছে।

পাকিস্তানে পোলিওভাইরাসের ঘটনা বৃদ্ধি পাচ্ছে কারণ ২০২৪ সালে ৭৪টি ঘটনা প্রকাশ পেয়েছিল। এর মধ্যে ২৭টি বালুচিস্তান থেকে, ২২টি খাইবার পাখতুনখোয়া থেকে, ২৩টি সিন্ধু থেকে এবং একটি করে পাঞ্জাব ও ইসলামাবাদ থেকে পাওয়া গিয়েছিল।  এরপর প্রায় দশ লক্ষ শিশুকে পোলিও টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এই পোলিও টিকাদান অভিযানে প্রায় ৬,৬৬,০০০ শিশুকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সংবাদ সংস্থা ডন-এ প্রকাশিত হয়েছিল এই তথ্য। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, ইতিমধ্যেই ৪৭ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget