এক্সপ্লোর

চেন্নাই বন্দরে এসেছে দিন কুড়ি আগে, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বেড়ালকে চিনে পাঠানো নিয়ে বিতর্ক

করোনাভাইরাসে সংক্রামিত সন্দেহে চিন থেকে নিয়ে আসা বিড়ালকে ফেরত পাঠানোর সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বিতর্ক ঘনিয়ে উঠেছে।

চেন্নাই: ২০ দিনের ওপর হয়ে গেল চেন্নাই বিমানবন্দরে চিন থেকে আসা একটি বিড়ালকে ঘিরে বিতর্ক। করোনাভাইরাসে সংক্রামিত সন্দেহে বিড়ালটিকে ফেরত পাঠানোর প্রস্তাবে বিতর্ক ঘনিয়ে উঠেছে। চিন থেকে কন্টেনারে নিয়ে আসা হয়েছিল সেটিকে। এখন তাকে চিনেই ফেরত পাঠানোর কথা উঠেছে। চেন্নাইয়ে কোয়ারান্টাইন অর্থাত্ আলাদা করে রেখে পর্যবেক্ষণ করার সেন্টারের সুপারিশ, যে দেশ থেকে আনা হয়েছিল, সেখানেই ফেরত পাঠানো হোক বিড়ালটিকে। কিন্তু এতে প্রবল আপত্তি তুলে প্রাণী সুরক্ষা সংগঠন পেটা বলেছে, করোনাভাইরাস নিয়ে অজ্ঞতার ফলে চিনে পাঠানো হলে বিড়ালটিকে হয়তো বাঁচানো যাবে না। পেটার পশু চিকিত্সা পরিষেবা সংক্রান্ত ভারতের ম্যানেজার রশমি গোখেল চেন্নাই বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দাবি করেছেন, এটা বিজ্ঞানসম্মত ভাবে প্রমাণিত যে, বিড়ালের কোভিড-১৯ হয় না বা নোভেল করোনাভাইরাস থেকে হওয়া এই রোগ তাদের মাধ্য়মে ছড়ায়ও না। আমেরিকা ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, একাধিক আন্তর্জাতিক স্বাস্থ্য সংগঠন বলেছে, পোষা জন্তুজানোয়ার ও অন্য গৃহপালিত প্রাণীদের কোভিড-১৯ এ সংক্রামিত হওয়ার বিপদ, আশঙ্কা নেই। পেটা আরও বলেছে, বিড়ালটি কোথায় জাহাজে উঠেছিল, তা স্পষ্ট ভাবে চিহ্নিত করা খুব কঠিন হবে। চিন থেকে ভারত আসার পথে জল, খাবার ছাড়া সেটি ১০-২০ দিন বেঁচে রয়েছে, এমন না হওয়ার সম্ভাবনাই প্রবল। চিন থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছাড়া জাহাজ সিঙ্গাপুর, কলম্বো ও আরও কিছু বন্দরে থামে। সব জায়গাতেই জাহাজের কন্টেনার থেকে মালপত্র নামানো হয়। ফলে এমনটা হতেই পারে যে, বিড়ালটি কোনও না কোনও বন্দরে, যেখানে জাহাজটি থেমেছিল, তাতে উঠে পড়েছিল। পেটার অভিমত, চিনে প্রায়ই মাংস, পশমের জন্য বিড়াল হত্যা করা হয়, সুতরাং এই বিড়ালটি সেখানে গেলে তারও এই পরিণতি হতে পারে। পেটা বলেছে, কোয়ারান্টাইনে পাঠিয়ে নজরদারি চালিয়ে শারীরিক অবস্থার পরীক্ষা, প্রয়োজনীয় টিকাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বিড়ালটি যাতে ভারতে স্থায়ী নিরাপদ আশ্রয় পায়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাহায্য করতে তারা রাজি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, থাকছে বড় চমক, এক্স পোস্টে কী জানালেন মুখ্যমন্ত্রী ? সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা থাকতে পারেন ?
কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, থাকছে বড় চমক, এক্স পোস্টে কী জানালেন মুখ্যমন্ত্রী ? সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা থাকতে পারেন ?
News Live: কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, এক্স পোস্টে জানালেন মুখ্যমন্ত্রী, সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা থাকতে পারেন ?
কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, এক্স পোস্টে জানালেন মুখ্যমন্ত্রী, সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা থাকতে পারেন ?
Mamata On Abhishek: ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে মমতা, সঙ্গে মদন
ভেস্তে গিয়েছে কালীঘাটের বৈঠক, অভিষেকের বাড়িতে মমতা, সঙ্গে মদন
TMC Councillor Arrest: তোলাবাজি, হুমকির অভিযোগে নাগেরবাজারে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
তোলাবাজি, হুমকির অভিযোগে নাগেরবাজারে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget