এক্সপ্লোর

কয়লাকাণ্ড: লালার বিরুদ্ধে  লুক আউট নোটিস জারি সিবিআইয়ের

কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝি কোথায়? অফিস থেকে বাড়ি। লালার একাধিক ডেরাতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে সিবিআই। কিন্তু, এখনও তাঁর কোনও খোঁজ নেই।

কলকাতা : কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালার বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করল সিবিআই। লালা ওরফে অনুপ মাঝির ছবি-সহ নোটিস দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হয়েছে।  লালার সহযোগী ব্যবসায়ী নীরজ সিংহকে তলব করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, নীরজ সিংহের বিরুদ্ধে লালার হয়ে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে।

কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝি কোথায়? অফিস থেকে বাড়ি। লালার একাধিক ডেরাতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে সিবিআই। কিন্তু, এখনও তাঁর কোনও খোঁজ নেই। সোমবার সকাল ১১ টায় সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল লালা ওরফে অনুপ মাঝিকে। কিন্তু সেখানেও তিনি গরহাজির। এবার লালার বিরুদ্ধে, লুক আউট নোটিস জারি করল সিবিআই।

 কী কারণে এই লুক আউট নোটিস? লালা যাতে বিদেশে পালাতে না পারে, সেই কারণেই লুক আউট নোটিস জারি করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিমানবন্দরে লালাকে দেখা মাত্রই যাতে সিবিআইকে খবর দেওয়া হয় তার নির্দেশ দেওয়া হয়েছে।  সিবিআই জানিয়েছে, সোমবার সিবিআই দফতরে লালা না গেলেও, আইনজীবীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁর স্ত্রী।

 কী কথপোকথন হয় এদিন? সূত্রের খবর, সিবিআই অফিসারদের লালার স্ত্রী বলেন, তিনি অনুপ মাঝির প্রতিনিধি হয়ে এসেছেন। তখন সিবিআই আধিকারিকরা বলেন, লালাকেই সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। লালা কোথায় রয়েছেন তাও জানতে চান গোয়েন্দারা। উত্তরে লালার স্ত্রী জানান, লালা কোথায় তা তিনি জানেন না। তখন সিবিআই আধিকারিকরা পাল্টা বলেন, আপনি স্ত্রী, আপনি জানেন না আপনার স্বামী কোথায়?

 এরপরেই এদিন সিবিআই লালার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। পাশাপাশি, লালার সহযোগী ব্যবসায়ী নীরজ সিংকে তলব করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে লালার হয়ে প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে।

সেরা শিরোনাম

Accident News: দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Plague Outbreak: প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget