এক্সপ্লোর

কৃষকদের স্বার্থ নিয়ে চিন্তিত বিজেপি, দলের হয়ে মুখ খুললেন সানি দেওল

ট্যুইটারে তিনি লিখেছেন, ‘’আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি এই বিষয়ের মধ্যে ঢুকবেন না। কারণ এটা সরকার এবং কৃষকদের অভ্যন্তরীণ বিষয়। দুপক্ষই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করবে।

  নয়াদিল্লি: কৃষকদের স্বার্থের কথা মাথায় আছে বিজেপির। দলের হয়ে এবার আসরে নামলেন বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ সানি দেওল। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় দিল্লির রাস্তায় প্রতিবাদ করছেন কৃষকরা। সেই প্রসঙ্গে আজ একথা বলেন সানি। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘’আমি সারা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছি এই বিষয়ের মধ্যে ঢুকবেন না। কারণ এটা সরকার এবং কৃষকদের অভ্যন্তরীণ বিষয়। দুপক্ষই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করবে। আমি জানি অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিয়ে সমস্যা তৈরির চেষ্টা করবেন। তাঁরা কেউই কৃষকদের কথা ভাবছেন না। তাঁদের নিজস্ব কিছু উদ্দেশ্য আছে।‘’ ২০১৯ সালে অভিনেতা দীপ সিদ্ধু সানি দেওলের হয়ে নির্বাচনের প্রচারে গিয়েছিলেন। তিনি শিখদের জন্য পৃথক রাজ্য খালিস্তানের জন্য আন্দোলন করেছেন। রাজধানীতে চলা কৃষক আন্দোলনেও যোগ দিয়েছেন দীপ। ফলে দীপ সিদ্ধুর সঙ্গে দূরত্ব বেড়েছে সানির। এই বিষয়ে সানি বলেন, ‘’নির্বাচনের প্রচারে দীপ সিদ্ধু আমার সঙ্গে গিয়েছিলেন। কিন্তু আমার সঙ্গে ওঁর কোনও যোগাযোগ নেই। উনি যা বলছেন বা করছেন তা পুরোটাই নিজের দায়িত্বে।  ওঁর আন্দোলনের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি আমার দল এবং কৃষকদের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। আমাদের সরকার কৃষকদের জন্য সবসময় ভাবে। আমি নিশ্চিত আলোচনার মাধ্যমে সমাধান হবে।‘’ গত বছর এপ্রিলে বিজেপিতে যোগ দেন অভিনেতা সানি দেওল। লোকসভা নির্বাচনে পঞ্জাবের গুরুদাসপুর থেকে  নির্বাচিত হন তিনি। পঞ্জাব থেকে বহু কৃষক আন্দোলনে যোগ দিয়েছেন। স্পষ্টতই, এই আন্দোলন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। করোনা আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সি অভিনেতা বর্তমানে মানালিতে আছেন। তাঁর আগে  বাবা ধর্মেন্দ্র এবং মা হেমা মালিনি বিজেপিতে যোগ দেন। দুজনই বিজেপি সাংসদ। উল্লেখ্য, কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন হাজার হাজার কৃষক। পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা রাতভর বিক্ষোভ দেখাচ্ছেন দিল্লির কনকনে ঠান্ডায়। রাজধানী অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেছেন তাঁরা। দিল্লিতে ঢোকার আগে পুলিশ পথ আটকায়। তাঁদের বক্তব্য সংশ্লিষ্ট আইনগুলি বাতিল করতে হবে। এই কৃষক আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন দেশ বিদেশের রাষ্ট্র নেতারা। এদিকে গত সপ্তাহ থেকে দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু মেলেনি কোনও সমাধান সূত্র। বুধবার ফের বৈঠকে বসবে দুপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget