এক্সপ্লোর

গোরক্ষার নামে আইন হাতে তুলে নিলে সাজা, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি: গোরক্ষার নামে হুজ্জুতি রুখতে সব রাজ্যকে কড়া নির্দেশ পাঠাল কেন্দ্র। গোরু বাঁচানোর নামে যে-ই বাড়াবাড়ি করবে, আইন হাতে তুলে নেবে, তার বিরুদ্ধে কঠোর হতে রাজ্য সরকারগুলিকে বার্তা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ ধরনের আচরণ সহ্য করা হবে না, বলেছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে মুখ খোলার দু দিনের মধ্যে রাজ্য সরকারগুলিকে পাঠানো কেন্দ্রের নির্দেশাবলীতে সাধারণ মানুষকেও স্বঘোষিত গো-প্রেমীদের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। ‘নকল’ গো-রক্ষাকারীদের কঠোর সাজা দিতে বলা হয়েছে রাজ্য সরকারগুলিকে।   কেন্দ্রের নির্দেশাবলীতে বলা হয়েছে, ঐতিহাসিক দিক থেকেই ভারতীয় সংস্কৃতিতে গোরুর এক বিশেষ মর্যাদা, শ্রদ্ধার আসন রয়েছে। এমনকী জাতির জনক পর্যন্ত বলেছিলেন, গোরক্ষা আমার কাছে স্রেফ গোরুকে বাঁচানো নয়, এর অর্থ যে জীবন দুনিয়ায় অসহায়, দুর্বল, তাকে রক্ষা করা। কিন্তু তার মানে এটা নয় যে, কোনও ব্যক্তি বা গোষ্ঠী গোরুকে মেরে ফেলা হচ্ছে, গোমাতা বিপন্ন, এই অজুহাত দেখিয়ে স্বতঃপ্রনোদিত হয়ে আইন হাতে তুলে অভিযুক্ত গো-নির্যাতনকারীকে মারধর করবে, শাস্তি দেবে! বলা হয়েছে, সম্প্রতি এমন বেশ কয়েকটি ঘটনার কথা জানা গিয়েছে যেখানে কিছু ব্যক্তি বা গোষ্ঠী গোরক্ষার ধুয়ো তুলে আইন নিজেদের হাতে নিয়ে অপরাধ করেছে। এটা মেনে নেওয়া চলে না। তাই রাজ্যগুলিকে সুনিশ্চিত করতে হবে যে, যে-ই আইন হাতে তুলে নেবে, তাকে দ্রুত আইন অনুযায়ী শাস্তি দিতে হবে। এমন লোকজনকে ক্ষমা নয়। কোনও বাছবিচার না করে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। গোরক্ষার নামে সম্প্রতি বেশ কিছু ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি, সঙ্ঘ পরিবারের শাখার সদস্যদের। তাদের দিকে আঙুল উঠেছে। উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশে গোরক্ষার ওজর তুলে তারা মারধর করেছে দলিত, মুসলিমদের, এমন অভিযোগে শোরগোল চলছে। সম্প্রতি দীর্ঘ নীরবতা ভেঙে মোদী জানিয়ে দেন, তিনি গোরক্ষাকে সামনে রেখে দোকান খুলে বসা মেনে নিচ্ছেন না। যারা গোরক্ষার নামে জুলুম করছে, তাদের সমাজবিরোধী বলে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি। এদিন অবশ্য নির্দেশাবলীতে এও বলা হয়েছে, যেসব রাজ্যে গো-নিধন আইন করে নিষিদ্ধ করা হয়েছে, সেখানে কিন্তু গোহত্যা অপরাধ বলেই দেখা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
Pakistan Blast: শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য
শান্তি মিছিলে ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, বাড়ছে মৃতের সংখ্যা, হাসপাতালে মর্মান্তিক দৃশ্য

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget