এক্সপ্লোর

Centre on Covid Variant : "ভারতীয় ভ্যারিয়েন্ট"-এ আপত্তি, সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে পোস্ট সরাতে বলল কেন্দ্র

"ভারতীয় ভ্যারিয়েন্ট" ব্যাখ্যায় এবার কড়া অবস্থান নিল কেন্দ্র। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এমন পোস্ট সরিয়ে দিতে বলা হয়েছে যাতে  B.1.617 ভ্যারিয়েন্টকে "ভারতীয়" বলা হয়েছে।

নিউ দিল্লি : "ভারতীয় ভ্যারিয়েন্ট" ব্যাখ্যায় এবার কড়া অবস্থান নিল কেন্দ্র। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এমন পোস্ট সরিয়ে দিতে বলা হয়েছে যাতে  B.1.617 ভ্যারিয়েন্টকে "ভারতীয়" বলা হয়েছে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, ভুল তথ্য ছড়ানো আটকাতেই এই পদক্ষেপ।

শুক্রবার তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়েছে, করোনা ভাইরাসের  B.1.617 স্ট্রেনকে "ভারতীয় ভ্যারিয়েন্ট" বলা ভিত্তিহীন। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) এটাকে সেভাবে ব্যাখ্যা করেনি। 

তবে, গত ১১ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, ২০২০ সালে করোনা ভাইরাসের B.1.617 ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত করা গিয়েছিল ভারতে। গোটা বিশ্বের কাছে এই ভ্যারিয়েন্ট উদ্বেগের বিষয়।

মন্ত্রকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে বলে একটা মিথ্যা তথ্য অনলাইনে প্রচার হচ্ছে। এই বিষয়টি গত ১২ মে প্রেস বিবৃতি দিয়ে ব্যাখ্যা করা হয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে।

এই পরিস্থিতিতে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বলা হয়েছে, করোনা ভাইরাসের "ভারতীয় ভ্যারিয়েন্ট" বলে যেসব কনটেন্ট ছড়িয়ে পড়ছে তা এখনই আপনার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিন। 

প্রসঙ্গত, এর আগেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করোনা ভাইরাস নিয়ে ভুল খবর বা তথ্য ছড়িয়ে পড়া আটকাতে উপদেশবলী জারি করেছিল বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। 

গুগল, ফেসবুক ও টুইটারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের অন্যতম বড় বাজার ভারত। সরকারের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতে ৫৩ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছেন। ৪৪.৮ কোটি লোক ইউটিউব ব্যবহার করেন। ফেসবুক ব্যবহারকারী রয়েছেন ৪১ কোটি এবং  ২১ কোটি লোক ব্যবহার করেন ইনস্টাগ্রাম ও ১.৭৫ কোটি লোকের রয়েছে টুইটার অ্যাকাউন্ট। এ বছরেরই গোড়ার দিকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অপব্যবহার আটকাতে গাইডলাইন প্রকাশ করে সরকার। ফের একবার এবিষয়ে নয়া পদক্ষেপ নেওয়া হল।

উল্লেখ্যা, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২.৫৭ লক্ষ লোক সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget