এক্সপ্লোর

Centre on Covid19 : করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে দেওয়া সম্ভব নয়, শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে জানাল মোদি সরকার।

নয়া দিল্লি : করোনায় সব মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। তাতে বিপর্যয় ত্রাণ তহবিল শেষ হয়ে যাবে। সুপ্রিম কোর্টকে একথা জানাল মোদি সরকার।

কেন্দ্রের তরফে অ্যাপেক্স কোর্টে জানানো হয়েছে, করোনায় যাঁরা মারা গেছেন, তাঁদের প্রত্যেকের জন্য যদি ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে SDRF-এর পুরো টাকা সম্ভবত শেষ হয়ে যাবে। সামগ্রিক খরচ আরও বাড়তে পারে। 

গতরাতে ১৮৩ পাতার ওই হলফনামায় কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে, কোভিড ছাড়া অন্য কোনও রোগে ক্ষতিপূরণ না দেওয়াটা "অন্যায্য" হবে। 

কোভিডে মৃতদের পরিবারের জন্য ন্যূনতম ক্ষতিপূরণের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার বলেছে, যদি করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে গিয়ে SDRF-এর পুরো টাকা শেষ হয়ে যায়, তাহলে করোনা মোকাবিলার জন্য যথেষ্ট তহবিল থাকবে না। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সরবরাহ বা ঘূর্ণিঝড়-বন্যার মতো বিপর্যয় মোকাবিলার মতো তহবিলও পাওয়া যাবে না। কাজেই করোনায় সকল মৃতের জন্য ক্ষতিপূরণ দেওয়ার যে আবেদন উঠেছে তা রাজ্য সরকারের আর্থিক সামর্থের বাইরে।

উল্লেখ্য, গত সোমবার করোনায় মৃত পরিবারগুলিকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও এই মারণ ভাইরাসে নিহতের ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অভিন্ন নীতি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের জবাব জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহর ভ্যাকেশন বেঞ্চ করোনায় মৃতদের ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে আইসিএমআরের নির্দেশিকা জমা দিতে বলেছিল। আদালত বলেছিল, এ ব্যাপারে অভিন্ন নীতি থাকা দরকার। ২০০৫-এর বিপর্যয় মোকাবিলা আইনের সংস্থান অনুযায়ী, করোনায় মৃতদের পরিবারগুলি চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের হয়েছিল। সেইসঙ্গে ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে অভিন্ন নীতির আর্জি জানিয়েও একটি পিটিশন দায়ের হয়েছিল। এই দুটি পৃথক পিটিশনের শুনানিতে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের আন্দোলনে ককরোচ জনতা পার্টি ? এক্স হ্যান্ডেলে বড় বার্তা অভিজিৎ দীপকের...
ফের আন্দোলনে ককরোচ জনতা পার্টি ? এক্স হ্যান্ডেলে বড় বার্তা অভিজিৎ দীপকের...
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
ABP Ananda Top 10,28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,28 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget